তালাকদাতা ও তালাকপ্রার্থিনী উভয়ের জন্য রয়েছে অসন্তুষ্টি (২)
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت محمود بن لبيد رضى الله تعالى عنه قال اخبر رسول الله صلى الله عليه وسلم عن رجل طلق امراته ثلاث تطليقات جميعا فقام غضبان ثم قال ايلعب بكتاب الله عز وجل وانا بين اظهركم
অর্থ: হযরত মাহমুদ ইবনে লাবীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে এক ব্যক্তি সম্পর্কে আরয করা হলো যে, “তিনি উনার আহলিয়াকে এক সাথে তিন তালাক দিয়েছেন।” ইহা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসন্তুষ্টির সাথে দাঁড়িয়ে গেলেন। আর বললেন, আমি আপনাদের মধ্যে থাকতেই কি মহান আল্লাহ পাক উনার কিতাব নিয়ে তামাশা আরম্ভ হলো? (নাসায়ী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে-
عن حضرت ابن عمر رضى الله تعالى عنه ان النبى صلى الله عليه وسلم قال ابغض الحلال الى الله الطلاق.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার নিকট সর্বাপেক্ষা অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক। (আবু দাউদ শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে-
عن حضرت ثوبان رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امرأة سألت زوجها طلاقا فى غير ما باس فحرام عليها رائحة الجنة.
অর্থ: হযরত সাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে নারী নিরূপায় হওয়া ব্যতীত আপন স্বামীর নিকট তালাক চায় সে জান্নাতের ঘ্রাণও পাবেনা।” নাউযুবিল্লাহ! (আহমদ শরীফ, তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ ও দারেমী শরীফ)
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে একান্ত প্রয়োজনে শান্তি, শৃঙ্খলা, ফিতনা-ফাসাদমুক্ত জীবনযাপনের জন্য তালাকের বিধান রাখা হয়েছে। মনগড়াভাবে কোন কিছু করার সুযোগ নেই।
রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, হযরত সাবিত ইবনে কায়িস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাজির হলেন। বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! হযরত সাবিত ইবনে কায়েস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দ্বীনদারী ও ব্যবহার সম্পর্কে আমার কোন অভিযোগ নেই। কিন্তু আমি সম্মানিত ইসলামে থেকে স্বামীর অবাধ্যতাকে পছন্দ করি না।
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, “তাহলে কি আপনি উনার বাগান উনাকে ফেরত দিবেন, যা তিনি আপনাকে দেন মোহররূপে দিয়েছেন? তিনি বললেন, জি হ্যাঁ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সাবিত ইবনে কায়িস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করলেন, আপনি আপনার বাগান গ্রহণ করুন আর উনাকে এক তালাক দিয়ে দিন।”
কথায় কথায় তালাক দেয়া, একই সঙ্গে তিন তালাক দেয়া ইত্যাদি শয়তানী কাজ। তাতে অনুশোচনার সৃষ্টি হয়। পরিণতির কথা চিন্তা করার সুযোগ থাকেনা। এরূপ কাজে তালাকদাতা গোনাহগার হয়। মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অসন্তুষ্টির রোষানলে পড়ে যায়। তালাকদাতা ও প্রার্থী উভয়ই অশান্তিতে জীবন যাপন করে। কখনো বা লা’নতগ্রস্ত হয়। এমনকি ঈমানহারা হয়ে মৃত্যুবরণের সমূহ সম্ভাবনা থাকে।
সংকলন-সম্পাদনায় : মুফতি সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












