তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক চুরি!
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে মাইক ও সাউন্ড সিস্টেমের তার চুরির ঘটনা ঘটেছে। এ সময় ১৮টি মাইক এবং সাউন্ড সিস্টেম সংযোগে ব্যবহৃত পাঁচ কয়েল তার চুরি হয় বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল রোববার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক।
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। এর মধ্যেই এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক বলেন, জনসভায় প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেষবারের মতো লাইন ও সংযোগ পরীক্ষা করে তারা স্থান ত্যাগ করেন। মাইকের নিরাপত্তায় দুজন লোক টহলে ছিলেন।
তিনি বলেন, রোববার সকালে পুনরায় মাইক পরীক্ষা করার সময় দেখা যায় ১৮টি মাইকের ইউনিট এবং পাঁচ কয়েল তার নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএনপি নেতাদের জানানো হলে থানায় অভিযোগ করার পরামর্শ দেন তারা। পরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)