তারেকের উত্তরাঞ্চল সফরে আচরণবিধি ভঙ্গের ‘সুযোগ নেই’ -সালাহউদ্দিন
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফরের উদ্দেশ্য একজন শহীদের কবর জিয়ারত করা, এখানে নির্বাচনি আচরণবিধি ‘লঙ্ঘনের কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
চারদিনের সফরে আগামী সোমবার রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রংপুরের আগে বগুড়া যাবেন তিনি; এছাড়া দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটও সফর করবেন তারেক রহমান।
নির্বাচনি প্রচার শুরুর আগে তারেকের এই কর্মসূচি আচরণবিধি ‘ভঙ্গ করছে’ মন্তব্য করে অনেকে অভিযোগ তুলেছে বলে জানান সাংবাদিকরা।
গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন বলেন, “এটা (তারেক রহমানের সফর) ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়ত অনেকে দেখছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের জাতীয় দায়িত্ব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনো সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধেব তুলে ধরতে হবে। তার জন্যই তার (তারেক রহমান) যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোন বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে দেখি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)