তাইওয়ান-হংকং নিয়ে ব্রিটেনের নাক গলানো বন্ধ করা উচিৎ : চীন
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছে, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতি-বিষয়ক এক ভাষণে চীন সম্পর্কে যেসব কথা বলেছে, তা পুরোনো এবং অযৌক্তিক। দেশটির উচিত তাইওয়ান, হংকং ও সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা।
এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে মাও নিং।
সে আরও বলেছে, বর্তমান বিশ্বে গভীর সংমিশ্রণ ঘটেছে। বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নানা দেশ। তাই বিভিন্ন দেশের উচিত সহযোগিতা জোরদার করা। গ্রুপ অর্থনীতি ও স্নায়ুযুদ্ধ ইতিহাসের প্রবণতার পরিপন্থী, যা বৃটেনসহ নানা দেশের স্বার্থের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। চীন বরাবরই সমতা ও পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে বৃটেনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে আসছে। বৃটেন আগেকার পুরোনো চেতনায় টিকে আছে, ফলে যুগের গতিতে পিছিয়ে যাচ্ছে।
মাও নিং আরও বলেছে, হংকং, সিনচিয়াং ও তাইওয়ানের বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তবে বৃটেন যেসব বিষয়ে চীনকে অপবাদ দেয়, তা অযৌক্তিক এবং অবৈধ। বৃটেনের উচিত দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল আচরণ করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)