তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এখন মহাবিপদে -১২ দলীয় জোট
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আওয়ামী লীগের আতঙ্কিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে পাতানো নির্বাচন খেলায় মেতেছে শেখ হাসিনা সরকার এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। দেশী-বিদেশী প্রচ- চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পেছাবে। কারণ এই নির্বাচন মূলত আওয়ামী লীগের ভোটের উদ্দেশ্যে নয়! এই নির্বাচন আমেরিকার স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙ্গা রাখার নির্বাচন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের চারদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে -অর্ধাহারে জীবনযাপন করছে আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ভুয়া নির্বাচন করার ষড়যন্ত্র করছে।
জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, দেশের জনগণকে জিম্মি করে সরকার নায়ক-নায়িকা,গায়ক- গায়িকাদের দিয়ে নির্বাচনের নগ্ন খেলায় মেতেছে। এই সরকার শোষণবাজ বিদেশীদের হাতে আমাদের সার্বভৌমত্ব তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। সম্প্রতি রাশিয়া ও ভারতের কূটনৈতিক বক্তব্যগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)