তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না -ওবায়দুল
নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে সেখানে মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেনি।
ওবায়দুল কাদের বলেন, নো কেয়ারটেকার গভর্নমেন্ট, নো প্রাইম মিনিস্টার রেজিগনেশন।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ। ফখরুল সাহেব দিবা স্বপ্ন দেখেন। এই দিবা স্বপ্নে কিছু হবে না। এর আগেও তাঁরা ১০ ডিসেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবা স্বপ্ন দেখেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে না আসলেও বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। অনেক দল আছে নির্বাচনে আসার, তারা আসবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে।’
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।