ঢাকায় আট কোম্পানিকে ৬৯০ এসি বাস নামানোর অনুমতি
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ঢাকা মহানগরের বিভিন্ন রুটে আট কোম্পানিকে মোট ৬৯০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানোর অনুমতি দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি।
যাত্রীদের জন্য আধুনিক, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এসব এসি বাস চলাচলের অনুমতি (রুট পারমিট) দেয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা। অন্যদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাসের রুট পারমিট দেয়ার আগে যাত্রী চাহিদা নিরূপণসহ স্টপেজ নির্ধারণ এবং কত সময় অন্তর বাস চলাচল করবে, তা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করা জরুরি।
ঢাকায় গণপরিবহনের রুট পারমিট প্রদান, নতুন রুট নির্ধারণ এবং পরিবহন কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণ করা হয় ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটির মাধ্যমে। পদাধিকারবলে এ কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশপ্রধান (ডিএমপি কমিশনার)। এ কমিটির সর্বশেষ সভায় ৬৯০টি এসি বাসের রুট পারমিটের আবেদন মঞ্জুর করা হয়। এর মধ্যে ২০০টি এসি বাস চালানোর অনুমতি পেয়েছে শাপলা পরিবহন, যেগুলো চন্দ্রা থেকে ধোলাইখাল রুটে চলাচল করবে। এছাড়া চিত্রা পরিবহন লিমিটেড ১২০টি, টাইম বার্ড এক্সপ্রেস ১০০টি এবং স্প্রিন্ট শ্যাটল প্রাইভেট লিমিটেড দুটি ভিন্ন রুটে মোট ১০০টি বাস নামানোর অনুমোদন লাভ করেছে। অন্যান্য কোম্পানির মধ্যে ইকবাল এন্টারপ্রাইজ ও নিউ ঢাকা পরিবহন ৫০টি করে এবং ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস ৪০টি ও ঢাকা ট্রান্সপোর্ট লাইন ৩০টি এসি বাসের পারমিট পেয়েছে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলাচলের অনুমোদন পাওয়া বাসগুলোতে বাধ্যতামূলকভাবে অটো-ডোর এবং ই-টিকেটিং ব্যবস্থা থাকতে হবে। এছাড়া সুশৃঙ্খল বাস ব্যবস্থাপনার লক্ষ্যে প্রচলিত কন্ট্রাক্ট সিস্টেম বাতিল করে কাউন্টারভিত্তিক সেবা চালু করার নির্দেশ দেয়া হয়েছে। বাসের বাহ্যিক সজ্জায় রুট নম্বর ও কোম্পানির নাম স্পষ্টভাবে লেখা এবং একই কোম্পানির সব বাসের রং অভিন্ন রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
ঢাকায় নতুন করে এসি বাসের রুট পারমিট দেয়া হলেও এসি বাসের জন্য আলাদা করে ভাড়া নির্ধারিত না থাকার বিষয়টি জটিলতা তৈরি করবে বলে মনে করছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। তিনি বলেন, ‘মহানগরীতে এসি বাস চালু হলে নন-এসি বাসের চাপ কমবে। তবে ভিন্ন ভিন্ন রুটে আলাদা ভাড়ার পরিবর্তে একটি সুনির্দিষ্ট ভাড়া কাঠামো তৈরি করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শৃঙ্খলাভঙ্গ: হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন পুলিশ সুপার
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬ দফা দাবিতে রাজপথে নামলেন কাজীরা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেয়ায়, ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপির গলায় রামদা ধরে জমি লিখে নেয়ার অভিযোগ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরি চাহার শোম্বা শরীফ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের সংকটে বেড়েছে লোডশেডিং
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)