মাদকের টাকার জন্য ছোট ভাইকে কুপিয়ে হত্যা
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মাদকের টাকা না পেয়ে এবং পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে।
গতকাল জুমুয়াবার ভোর ৬টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মোহন (৩২) ওই এলাকার সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম উজ্জ্বল (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ও কলহ চলছিল। স্থানীয়দের দাবি, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। গত বৃহস্পতিবার মাদকের টাকা না দেয়ায় স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করে উজ্জ্বল। পরে ছোট ভাই মোহন ও তাদের বাবা মিলে উজ্জ্বলকে মারধর করে। এরপর থেকেই ছোট ভাই মোহনের ওপর ক্ষিপ্ত ছিলো সে।
স্থানীয়রা জানান, জুমুয়াবার সকালে আবারও মাদকের টাকা নিয়ে ছোট ভাই মোহনের সঙ্গে উজ্জ্বলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বটি দিয়ে মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে উজ্জ্বল। এ সময় মোহনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে গেলে অভিযুক্ত উজ্জ্বল দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাঙামাটিতে মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জে নদীতে ডুবে তাবলিগ জামাত সদস্যের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলে হামলার নতুন লক্ষ্যতালিকা প্রস্তুত করেছে ইরান
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ বছরের তুলনায় পদ্মায় ইলিশ আহরণ ৮২৩ মেট্রিক টন কমেছে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে ৩য় টার্মিনাল ঘিরে লুটপাটের মহোৎসব
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৩ দিনে ছাড়িয়েছে ৬ মাসের ডেঙ্গু রেকর্ড!
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি মানুষ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)