জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির প্রভাব:
ডিজেলে কৃষকের খরচ বাড়বে দেড় হাজার কোটি টাকা
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশে এখন ডিজেলের চাহিদা প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এর প্রায় ২৪ শতাংশ, অর্থাৎ ১০ লাখ ৪৪ হাজার টন ব্যবহার হয় কৃষিকাজে। দেশের ৮০ শতাংশ সেচ কার্যক্রমও ডিজেলনির্ভর। পাশাপাশি ক্ষেত প্রস্তুত থেকে ফসল ঘরে তোলা পর্যন্তও ডিজেল লাগে। সরকার লিটারে ১৫ টাকা বাড়ানোয় কৃষকের খরচ বাড়বে প্রায় দেড় হাজার কোটি টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। হিসাব বলছে, এতে কৃষকের ব্যয় আগের চেয়ে বাড়বে প্রায় ১ হাজার ৫৬৬ কোটি টাকা। আগের দামে কৃষকের বছরে ডিজেলে খরচ হতো ১০ হাজার ৪৪০ কোটি টাকা। নতুন করে লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়ায় এখন ব্যয় হবে ১২ হাজার ৬ কোটি টাকা।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এ মূল্যবৃদ্ধির ফলে কৃষি অর্থনীতিতে দুই ধরনের চাপ সৃষ্টি হতে পারে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকের ফসলের ন্যায্যমূল্য পাওয়া আরও কঠিন হবে। আবার বাজারে খাদ্যের দাম বাড়ায় গরিব ও সীমিত আয়ের মানুষের খরচ বাড়বে। বিশেষ করে চালের দাম বেড়ে গেলে গরিব মানুষের কষ্ট যেমন বাড়বে তেমনি অন্য খরচেও এর প্রভাব পড়বে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে।
মাঠে এখন বোরো ধান। যদিও এখন বোরো ফসলের শেষভাগ চলছে, যে কারণে খুব বেশি সেচের প্রয়োজন হবে না। তবে যন্ত্র দিয়ে বোরো কাটা, মাড়াই ও পরিবহনে খরচ বাড়বে।
আবার কিছু কিছু এলাকায় বৃষ্টি কম হওয়ায় এখনো বোরো ধানে সেচ লাগবে এক-দুবার। এছাড়া দাম বাড়ানোর আগেও জ্বালানি সংকটে অনেকে বেশি দাম দিয়ে সেচ নিয়েছেন। সব মিলে উৎপাদন খরচ বাড়ছেই। এতে উৎপাদিত ফসল বিক্রি করে খরচ না ওঠার আশঙ্কা করছেন কৃষক। কয়েক জেলায় কৃষকদের সঙ্গে কথা বলে এমন আশঙ্কার কথা জানা যায়।
নওগাঁর সাপাহার এলাকার কৃষক আব্দুল মতিন বলেন, নিজের তিন বিঘা জমিতে এবার বোরো আবাদ করেছি। ডিজেল না থাকায় বিঘাপ্রতি দুই হাজার টাকার সেচ এবার আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। এর মধ্যে ডিজেলের দাম বেড়েছে। এখন আরও বেশি টাকা দিতে হবে। এরপর কাটা, মাড়াই সবকিছুতে বাড়তি খরচ হবে।
তিনি বলেন, গত বছর আমার সব মিলিয়ে এক বিঘা জমিতে ১৬ হাজার টাকার মতো খরচ হয়েছিল। এবার অবস্থা খারাপ। এক বিঘা জমিতে ২০ হাজার টাকা ছাড়িয়ে যাবে। এরপর ফসল ঘরে তুলতে কী অবস্থা দাঁড়াবে সেটা নিয়ে ভাবছি।
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের কৃষক হালিম মিয়া বলেন, এমনিতে আমন ধানের দাম নেই। এর মধ্যে তেলের দাম বাড়লো, ধান কাটা-মাড়াই করাই দুঃসাধ্য হয়ে পড়বে। গত বোরো মৌসুমে জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে ১২০ টাকা নিতো ঘণ্টা, এখন ২শ টাকা। কাল থেকে কত চাইবে কে জানে? এক বিঘা জমিতে একবার সেচ দিতে বাড়তি প্রায় ৩শ টাকা খরচ পড়ছে।
তিনি বলেন, গতবার ভাড়া করা রিপার দিয়ে ধান কেটেছি, বিঘাপ্রতি ৮শ টাকা নিয়েছিল। মাড়াই বিঘাপ্রতি খরচ পড়েছিল ১ হাজার ৮শ টাকা। এখন তো ডিজেলের দাম বাড়লো, নিশ্চয় যন্ত্রের ভাড়া বাড়বে। সব মিলিয়ে এবার ধান উৎপাদনে প্রায় তিন হাজার টাকা বেশি খরচ পড়বে।
এসব বিষয়ে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, স্বাভাবিকভাবে তেলের দাম বাড়লে এর প্রভাব সবকিছুতে পড়ে। এতে নিশ্চিতভাবে কৃষকের খরচ বড় আকারে বাড়লো। সাশ্রয়ীভাবে মাঠে থাকা বোরো ঘরে তোলা, মাড়াই ও পরিবহন বাধাগ্রস্ত হলো। ফলে চালের দাম বাড়বে।
এখন মূল কথা, কৃষকদের বর্ধিত এ ব্যয় সফলের ন্যায্যমূল্য নিশ্চিত করে পুষিয়ে দিতে হবে। না হলে পরবর্তী উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। এতে দেশের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। কারণ, কৃষক ন্যায্যমূল্য না পেলে আগামীবার উৎপাদন করবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)