ডা. জুবাইদার নির্দেশনায় চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
টানা দীর্ঘদিনের ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
, ২৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৪ শামসী সন , ১১ জুলাই, ২০২৬ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শুক্রবার চট্টগ্রামের দুটি আলাদা স্থানে জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম কর্মসূচি বিকেল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া (ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন) এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় কর্মসূচি বিকেল সাড়ে ৪টায় মিনিটে চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত হয়।
উভয় স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি অসুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সহায়তার ব্যবস্থাও রাখা হয়।
বড়দিঘী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক ড. মুহম্মদ শফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের মনিটর অধ্যাপক ড. মুহম্মদ আহসানুল হক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুহম্মদ শাহারিয়ার হোসেন তালুকদার। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট খুরশেদুল আলম, ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মুহম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক শাহাজাহান চৌং মঞ্জুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ কর্মসূচিতে ১২০টি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে, ষোলশহর রেল স্টেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মুহম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমিরউদ্দিন নাহিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মুহম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখা ড্যাব সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমদ মানিক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও চট্টগ্রাম জেলা শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, এএবি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিক বিল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির সার্বিক আয়োজনে যুবদল নেতা নাশিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন। এ কর্মসূচিতে ৫০টি ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়।
সমগ্র আয়োজনের সার্বিক দিকনির্দেশনা দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. জোবাইদা রহমান।
কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়াও, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী - এ সময়োপযোগী মানবিক উদ্যোগকে উৎসাহিত করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত কর্মসূচি দুটির স্থানীয় সমন্বয় ও সার্বিক আয়োজনের নেতৃত্ব দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের মনিটর অধ্যাপক ড. মুহম্মদ আহসানুল হক এবং সদস্য ড. বেলায়েত হোসেন ঢালী। তাদের সার্বিক তত্ত্বাবধান, সমন্বয় ও দিকনির্দেশনায় বড়দিঘী ও ষোলশহর উভয় স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় কেবল তাৎক্ষণিক ত্রাণ বিতরণ নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রয়োজনে চট্টগ্রামের আরও ক্ষতিগ্রস্ত এলাকায় একই ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এই মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের মাঝে তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












