ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে মুহুর্মুহু হামলা চলছে, নিহত বেড়ে ৫৩
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইয়েমেনের হুথিরা জানিয়েছে, গত রোববার তাদের একাধিক অঞ্চলে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। একইসাথে রেড সি উপকূলে হোদাইদা বন্দরে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র।
নিহতদের মধ্যে রয়েছে পাঁচজন শিশুও রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসবাহি জানান, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচটি শিশু ও দুইজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন।
মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছে, হুথিরা যদি দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলার হুমকি না তুলে নেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে যাবে।
এই সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের আগ্রাসন। বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, এই অভিযান আরও কয়েক সপ্তাহ চলতে পারে।
গত রোববার (১৬ মার্চ) হুথিদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখে, তবে তার যোদ্ধারা রেড সি-তে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। তিনি সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে বলেন, যদি তারা হামলা চালিয়ে যায়, তাহলে আমরাও আরও শক্তভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো।
এদিকে, হুথিদের সামরিক বাহিনী দাবি করেছে, তারা মার্কিন হামলার পাল্টা জবাবে রেড সি-তে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)