ট্রাফিক সিগন্যাল অমান্য করে পুলিশের ওপর হামলার চেষ্টা অটোচালকের
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রংপুর সংবাদদাতা:
মহানগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানী মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে এক অটোচালক কর্তব্যরত পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। গত সোমবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল আমজাদ হোসেন জাহাজ কোম্পানী মোড়ের উত্তর পাশে দায়িত্ব পালন করছিলেন। এসময় একটি থ্রি হুইলার (অটো) ট্রাফিক সিগন্যাল অমান্য করে এসে তার পায়ের উপর উঠে যায়। কনস্টেবল আমজাদ হোসেন অটোচালককে থামিয়ে কারণ জানতে চাইলে চালক অকথ্য ভাষায় পুলিশ সদস্যকে গালিগালাজ করে এবং হাতে থাকা ধারালো প্রায় ৮ ইঞ্চি ‘এন্টি কাটার’ দিয়ে আঘাতের চেষ্টা চালায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সার্জেন্ট ও অন্যান্য কনস্টেবলদের সহযোগিতায় অটোচালককে আটক করা হয়। আটকের সময়ও সে পুলিশের প্রতি উশৃঙ্ক্ষল আচরণ অব্যাহত রাখে।
পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন পুলিশে কোতোয়ালী থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোচালক ও অনুমোদনবিহীন অটোটি থানায় নিয়ে যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)