ট্রাফিক পুলিশের চাঁদাবাজি: বিক্ষোভের মুখে দুই কর্মকর্তা প্রত্যাহার
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সামিন, ১৩৯১ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নেত্রকোনায় ট্রাফিক পুলিশের অসৌজন্যমূলক আচরণ ও চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালক-শ্রমিকেরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নেত্রকোনা পৌরসভার সামনের সড়ক অবরোধ করেন তারা।
এর জেরে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলো- নেত্রকোনা ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস ও টিএসআই আকবর হোসেন।
ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক।
নেত্রকোনা অটো-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, আমাদের সিএনজি চালকেরা রাস্তায় বের হলেই মামলা ও তাদের চাঁদার জন্য নানাভাবে হয়রানি করে ট্রাফিক পুলিশ। চাঁদা না দিলেই শ্রমিকদের ওপর নানাভাবে নির্যাতন করতো ট্রাফিক পরিদর্শক মৃদুল ও টিএসআই আকবর। এটি আমরা বারবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও কোনো সুরাহা পাইনি। ট্রাফিকের নির্যাতন দিন দিন বেড়েই যাচ্ছিল তাই আমরা আজকে তাদের প্রত্যাহারের জন্য রাস্তায় নেমেছি।’
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিবলী সাদিক বলেন, ‘আমরা শ্রমিক অসন্তোষের খবর শুনে অবরোধস্থলে যাই। শ্রমিকদের সঙ্গে ট্রাফিক পুলিশের মারধরের ঘটনা ঘটেছিল। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। শ্রমিকেরা হঠাৎ সকালে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহারসহ তদন্ত কমটি গঠনের ঘোষণা দেই। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)