ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য ভারতের মাটি ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট বা রপ্তানির সুবিধা বুধবার (৯ এপ্রিল) বাতিল করেছে ভারত। এতে করে দুশ্চিন্তায় পড়তে দেখা গেছে বাংলাবান্ধা স্থলবন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকতে দেখা গেছে।
বন্দরে গিয়ে দেখা গেছে, ভারতের ভূখ- ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে কোনো প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। অন্য দিনের মতো বৃহস্পতিবারও এ শুল্ক স্টেশন দিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হয়। আর এর মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ১৪৭ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে নেপালে গেছে তিন হাজার ৪০২ টন আলু। একই সঙ্গে নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতোই আমদানি হয়েছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য।
বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতোই দুপুর পর্যন্ত ২৪টি ট্রাকে এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। এদিন বাংলাদেশ থেকে রপ্তানির জন্য ২৩টি ট্রাক বন্দরে এসেছে। এর মধ্যে নেপালে গেছে ২১টি পণ্যবাহী ট্রাক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খেলাপি ঋণ কমাতে বিশেষ এক্সিট সুবিধা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)