শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া (৩)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১:০৭
ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া (৩)

২. তৃতীয় কোনো লিঙ্গের অস্তিত্ব নেই:
(পূর্বে প্রকাশিতের পর)
এরূপ আরো অনেক পবিত্র আয়াত শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ রয়েছেন। যেখান থেকে অত্যন্ত সুস্পভাবে প্রমাণিত যে, মহান আল্লাহ পাক তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কাউকে পুরুষ আর কাউকে মহিলা হিসেবে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক তিনি পুরুষ ও মহিলা ছাড়া তৃতীয় কোনো লিঙ্গ সৃষ্টি করেননি। এ বিষয়টিই হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে আরো সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। উনারা হিজড়ার ব্যাপারে অর্থাৎ লিঙ্গগত দিক থেকে যেই ব্যক্তি পুরুষ ও মহিলা উভয়ের অঙ্গ এবং আলামতধারী হয়, তাকেও প্রাধান্যপ্রাপ্ত আলামতের ভিত্তিতে পুরুষ অথবা মহিলা স্বীকৃতি দিয়েছেন এবং তার উপর পুরুষ বা মহিলার শরঈ হুকুম-আহকাম আরোপ করেছেন। শুধু তাই নয়; খুনসায়ে মুশকিল বা জটিল হিজড়া অর্থাৎ লিঙ্গগত দিক থেকে যে ব্যক্তি পুরুষ ও মহিলা উভয় ধরণের বৈশিষ্ট্যধারী হয় এবং কোনো এক লিঙ্গের দিকে প্রাধান্য দেয়ার মতো বাহ্যিক কোনো কারণও জানা যায় না- তার ব্যাপারেও হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা সুস্পষ্টভাবে বলেছেন, খুনসায়ে মুশকিল বা জটিল হিজড়া যদিও আমাদের জন্য কঠিন ও অস্পষ্ট, তবে প্রকৃতপক্ষে সে পুরুষ কিংবা মহিলাই হয়। সম্মানিত ইসলামী শরীয়তে পুরুষ ও মহিলার বাইরে তৃতীয় লিঙ্গের কোনো ধারণা বা অস্তিত্ব নেই। তারপর উনারা আরো অন্যান্য পবিত্র আয়াত শরীফ দ্বারা দলীল পেশ করেছেন। যেমন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰى
অর্থ: “আর নিশ্চয়ই তিনিই পুরুষ ও মহিলা জোড়া সৃষ্টি করেছেন। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা নজম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৫)
এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় হযরত ইমাম আবূ বকর জাছ্ছাছ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
لَمَّا كَانَ قَوْلُهٗ {اَلذَّكَرَ وَالْاُنْثٰى} اِسْمًا لِلْجِنْسَيْنِ اِسْتَوْعَبَ الْجَمِيْعَ وَهٰذَا يَدُلُّ عَلٰى اَنَّهٗ لَا يَخْلُوْ مِنْ اَنْ يَّكُوْنَ ذَكَرًا اَوْ اُنْثٰى وَاَنَّ الْخُنْثٰى وَاِنْ اِشْتَبَهَ عَلَيْنَا اَمْرُهٗ لَا يَخْلُوْ مِنْ اَحَدِهِمَا وَقَدْ قَالَ حَضْرَتْ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اِنَّ الْخُنْثَى الْمُشْكِلَ اِنَّمَا يَكُوْنُ مَا دَامَ صَغِيْرًا فَاِذَا بَلَغَ فَلَا بُدَّ مِنْ اَنْ تَظْهَرَ فِيْهِ عَلَامَةُ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهٰذِهِ الْاٰيَةُ تَدُلُّ عَلٰى صِحَّةِ قَوْلِهٖ
অর্থ: “পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ‘আয যাকার ও আল উনসা’ হলো ইসমুল জিনস, যা সকল সৃষ্টিজীবকেই শামিল করে। আর এটি প্রমাণ করে যে, কেউ হয়তো পুরুষ হবে কিংবা মহিলা। এর বাইরে কিছু নয়। হিজড়ার বাহ্যিক অবস্থা যদিও আমাদের কাছে অস্পষ্ট লাগে, কিন্তু সেও প্রকৃতপক্ষে এই দুই লিঙ্গের কোনো একটি। হয় পুরুষ অথবা মহিলা। হযরত মুহম্মদ ইবনে হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘খুনছায়ে মুশকিল বা জটিল হিজড়া ততদিন পর্যন্ত জটিল হিজড়া থাকে, যতদিন পর্যন্ত সে ছোট থাকে। যখন সে বড় হয়ে যায়, তখন আবশ্যিকভাবে তার মাঝে পুরুষ কিংবা মহিলার বিশেষ আলামতসমূহ প্রকাশ যায়। আর এই পবিত্র আয়াত শরীফই উনার এই বক্তব্যের বিশুদ্ধতার ব্যাপারে প্রমাণ বহন করে। ” (আহকামুল কুরআন লিল জাছ্ছাছ ৩/৫৫১)
আল্লামা হযরত ইমাম আলাউদ্দীন আবূ বকর ইবনে মাসঊদ ইবনে আহমদ কাসানী হানাফী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
فَالْخُنْثٰى مَنْ لَّهٗ اٰلَةُ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالشَّخْصُ الْوَاحِدُ لَا يَكُوْنُ ذَكَرًا وَاُنْثٰى حَقِيْقَةً فَاِمَّا اَنْ يَّكُوْنَ ذَكَرًا وَاِمَّا اَنْ يَّكُوْنَ اُنْثٰى
অর্থ: “হিজড়া বলা হয়- যার পুরুষ ও মহিলা উভয়ের লিঙ্গই আছে। প্রকৃতপক্ষে একজন মানুষ একই সাথে পুরুষ ও মহিলা হতে পারে না। হয়তো সে পুরুষ হবে অথবা সে মহিলা হবে। ” (বাদাইউছ ছানায়ি’ ৭/৩২৭)
কাজেই সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিকোণ থেকে মানুষের লিঙ্গ কেবল পুরুষ ও মহিলার মাঝেই সীমাবদ্ধ। এর বাইরে তৃতীয় লিঙ্গের অস্তিত্ব নেই। এই শরঈ ফায়ছালা বর্তমানে অধুনিক বিজ্ঞানও মেনে নিতে বাধ্য হয়েছে। বিজ্ঞান যেটা ব্যাখ্যা দাড় করিয়েছে তা হচ্ছে- সন্তান উৎপাদনের সময় একজন ব্যক্তিকে লিঙ্গ নির্ধারণী ঢঢ ক্রোমোসোম দেয়া হবে, নাকি ঢণ ক্রোমোসোম দেয়া হবে, তাই হচ্ছে ঐ ব্যক্তির লিঙ্গ। যদি কোনো ব্যক্তিকে ঢণ ক্রোমোসম দেয়া হয় তবে সে পুরুষ, আর যদি ঢঢ ক্রোমোসম দেয়া হয় তবে সে মহিলা। যেহেতু একজন মানুষ প্রজননের সময় ঢঢ ও ঢণ ব্যতীত অন্য কোনো লিঙ্গ নির্ধারনি ক্রোমোসম দেয়া হয় না, তাই বৈজ্ঞানিকভাবে পুরুষ ও মহিলার বাইরে লিঙ্গ বলতে কিছু নেই। তাই বর্তমানে পাঠ্যবইয়ে মনের লিঙ্গ বা সামাজিক লিঙ্গ বলে যা পড়ানো হচ্ছে, তার সাথে বিজ্ঞান বা বাস্তবতার বিন্দুমাত্র মিল বা সংযোগ নেই।
উল্লেখ্য, কোনো ব্যক্তি যদি প্রজননে অসমর্থ হয়, তবে সে প্রজনন প্রতিবন্ধী হিসেবে গণ্য হয়। বাংলাদেশে এ ধরনের প্রতিবন্ধীরা হিজড়া নামে পরিচিত। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এ ধরনের প্রতিবন্ধীরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “সৃষ্টিকর্তা ছেলে এবং মেয়ের বাইরে অন্য কোনো লিঙ্গের কাউকে সৃষ্টি করেননি। হয়তো তাকে ছেলে হতে হবে অথবা মেয়ে। এর বাইরে কোথাও তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সেও তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই। তবে ডিফেকটিভ ডিজ অর্ডার অথবা ‘ডিজ অর্ডার অব সেক্সুয়াল ডেভেলপমেন্ট’ আছে। ফলে তাদের সঠিক সময়ে চিকিৎসা দেওয়া হলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। ” (তথ্যসূত্র: দৈনিক সময়ের আলো, ৫ আগস্ট, ২০২২)
কাজেই সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিকোণ থেকে তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই। ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ দাবির বিষয়টি সম্পূর্ণরূপে কাফির-মুশরিকদের বানানো, মনগড়া, ভিত্তিহীন এবং সম্মানিত শরীয়ত উনার খিলাফ ও সুস্পষ্ট কুফরী।

-মুহাদ্দিস মুহম্মদ আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে