টিসিবির ট্রাকে প্যাকেট ৩০০, লাইনে ৭০০’র বেশি মানুষ, অধিকাংশ পরিবহন শ্রমিক
, ০৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ সাদিস ১৩৯১ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর ১২টার দিকে সরেজমিনে রাজধানীর গাবতলীতে টিসিবির ট্রাকের সামনে কয়েকশ লোকের ভিড় দেখা যায়। লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের অধিকাংশই পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের লোকজন।
ঢাকা টু চুয়াডাঙ্গার জিডি পরিবহনের কাউন্টার মাস্টার আলমগীর হোসেন বলেন, অবরোধের মধ্যে প্রতিদিনই কাউন্টার খুলে বসছি। কিন্তু যাত্রী নাই। বাস চলে না। বাস বন্ধ থাকলে মজুরিও বন্ধ। সপ্তাহে ৩ দিন কিছুটা ইনকাম হলেও, ৪ দিন কোনো ইনকামই হচ্ছে না।
'আমি বাসা ভাড়া দিতেও এখন হিমশিম খাচ্ছি। বাড়িতে টাকা পাঠাতে পারছি না। সকাল ১০টা থেকে ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এই প্রথম টিসিবির জিনিসের জন্য লাইনে দাঁড়ালাম,' বলেন তিনি।
একই কথা জানান ঢাকা-বরিশাল রুটের সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার রিপন। তিনি বলেন, হরতাল-অবরোধে অবস্থা খারাপ। স্ত্রী, সন্তান মিলে ৪ সদস্যের পরিবার। আমার প্রতি মাসে বাসাভাড়া দিতে হয় ৫ হাজার টাকা। এই মাসে বাসাভাড়া দিতে পারি নাই। বাকি করে চলছি। এখন কেউ বাকিও দিতে চায় না। ছেলেমেয়েদের মুখের দিকে তাকাতে পারি না।
'মান সম্মানের কথা না ভেবে তাও অভাবের তাড়নায় দেড় ঘণ্টা ধরে এই ধাক্কাধাক্কির মধ্যে দাঁড়িয়ে আছি। তাও যে জিনিস পাবো সেটারও গ্যারান্টি নাই। যদি পাই, এগুলো দিয়ে কিছুদিন চালাতে পারব-এই আশায় দাঁড়িয়ে আছি। বলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবি ট্রাকের বিক্রেতা বলেন, এখানে প্রচুর মানুষের লাইন। ৩০০ প্যাকেট ৩০০ জনকেই দিতে পারি। লোক আছে ৬০০-৭০০। ধাক্কাধাক্কি হচ্ছে, প্যাকেট নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। যারা প্যাকেট পাচ্ছে না তাদের কেউ কেউ মারমুখি হয়ে উঠছে। এ ধরনের পরিস্থিতির শিকার আগে হয়েছি। আমাকে মারধরের হুমকি দেওয়া হয়েছে। এখন পুলিশ আছে।
'এই ভিড়ের ভেতরে লাইনের বাইরে থাকা কাউকে পণ্য দেওয়ার সুযোগ নেই,' বলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












