টাকার ২০ থেকে ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯১ শামসী সন , ২৭ জুলাই, ২০২৩ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আমাদের দেশের টাকার ২০ থেকে ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রংপুর জিলা স্কুল মাঠে আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অন্য দেশের তুলনায় দেশে পণ্যের দাম ধীরগতিতে কমছে। আমাদের দেশের টাকার ২০ থেকে ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যের খরচ ও দেশের টাকার অবমূল্যায়নের বিষয়টি হিসাব-নিকাশ করে পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে সয়াবিন তেল, চিনি, ডাল আমদানি করা হয়। বিশ্ববাজারে তেলের দাম কমার সঙ্গে ট্যারিফ কমিশন দেশেও তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। তবে সেটি বাজারে বাস্তবায়ন হতে হয়তো সময় লাগছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কখনো কখনো সুযোগ নেয়। ভোক্তা অধিকার ও অন্যান্য সরকারি সংস্থা বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এখানে আমাদের মাঝে কোনো দুর্বলতা নেই বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘দেশে সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে। আমরা ৫ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। সরকার সাধারণ মানুষের প্রতি যথেষ্ট সংবেদনশীল।
টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ বছর আগে এই জিলা স্কুল মাঠে এসে উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন। উত্তরের মানুষের চাওয়া পূরণে তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। আমাদের তিস্তার দুপাড়ে উন্নয়ন দরকার, দ্রুত গ্যাস সরবরাহ দরকার, শিল্পকারখানার জন্য অর্থনৈতিক অঞ্চল করা, ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত শেষ করাসহ আমাদের নানা চাওয়া রয়েছে। প্রধানমন্ত্রী এসব চাওয়ার বাস্তবায়নের অঙ্গীকার করে যাবেন বলে প্রত্যাশা করছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)