টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে ২য় মাভাবিপ্রবি
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ ১২০১–১৪০০ ব্যান্ডে অবস্থান করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালে স্কোরের ব্যান্ড ছিল ২৩.৩–৩০.৮, যা ২০২৭ সালে বেড়ে ৩০.৫–৩৩.২-এ দাঁড়িয়েছে। ব্যান্ডের মধ্যবিন্দু বিবেচনায় অগ্রগতি প্রায় ৪.৮ পয়েন্ট।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শিক্ষাদানে ১.৫, গবেষণা পরিবেশে ১.৬ এবং গবেষণার মানে ১.৮ পয়েন্ট উন্নতি হয়েছে। তবে শিল্প সম্পৃক্ততায় ০.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ২.৮ পয়েন্ট কমেছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, গতবারের তুলনায় এবার মাভাবিপ্রবির তিনটি সূচকে অগ্রগতি হয়েছে এবং সামগ্রিক স্কোর প্রায় পাঁচ পয়েন্ট বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ও গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সবার। আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষাদান ও গবেষণার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমান জানান, সিমাগো র্যাঙ্কিং ২০২৬-এ গবেষণা ও উদ্ভাবনে মাভাবিপ্রবি দেশে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়া গবেষণার মান, উদ্ধৃতি ও শিক্ষকপ্রতি গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)