ঝড়-বৃষ্টির আভাস, দূর হতে পারে তাপপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৮ বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এসময় সবচেয়ে বেশি ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়।
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল জুমুয়াবার সকাল থেকে ঢাকার আকাশে কিছুটা মেঘ ছিল। মাঝে মাঝেই মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে সূর্য।
গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহম্মদ বজলুর রশিদ জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানান তিনি।
আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বজলুর রশিদ জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
গতকাল জুমুয়াবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।