জ্বালানি তেল আমদানির শর্ত শিথিল করল সরকার
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিশোধিত তেল আমদানির বিদ্যমান শর্ত শিথিল করেছে সরকার। চলতি সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদের জন্য সরকার টু সরকার (জিটুজি) ও আন্তর্জাতিক দরপত্রের মধ্যে নির্ধারিত ৫০:৫০ অনুপাত শিথিল করা হয়েছে। এর ফলে বিদেশি রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো থেকে সরাসরি বেশি পরিমাণে পরিশোধিত জ্বালানি তেল কেনার সুযোগ তৈরি হলো।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চার মাসের এই মেয়াদের জন্য ১২ হাজার ৫৩৭ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চীনভিত্তিক দুই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইউনিপেক ও পেট্রোচায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ। প্রচলিত রেফারেন্স মূল্যের ভিত্তিতে দর-কষাকষির মাধ্যমে নির্ধারিত প্রিমিয়াম ও পরিমাণে এসব পণ্য কেনা হবে।
আন্তর্জাতিক বাজারে তেলের বাড়তি দামের কারণে আমদানি ব্যয়ের ওপর তৈরি হওয়া চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরবরাহকারীদের প্রস্তাবিত অতিরিক্ত দামের কারণে সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদের জন্য পরিশোধিত জ্বালানি তেলের পাঁচটি আলাদা ক্রয় প্যাকেজ বাতিল করেছিল ক্রয় কমিটি।
বাতিল হওয়া পাঁচটি প্যাকেজের আওতায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার থেকে ৭ লাখ ৫ হাজার টন ডিজেল, প্রায় ৯০ হাজার টন জেট ফুয়েল এবং ৭৫ হাজার থেকে ১ লাখ টন ফার্নেস অয়েল আমদানির কথা ছিল। এগুলোর প্রস্তাবিত সরবরাহকারীদের তালিকায় ছিল ট্রাফিগুরা, ভিটোল এশিয়া এবং ইউনিপেক সিঙ্গাপুর।
ওই প্যাকেজগুলোর মোট আর্থিক মূল্য ধরা হয়েছিল প্রায় ১১ হাজার ৯৪৩ কোটি টাকা, যা সাম্প্রতিক ক্রয় খরচের তুলনায় অস্বাভাবিক বেশি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে অনুমোদনের জন্য পুনরায় প্রস্তাব তোলার আগে সরবরাহকারীদের সঙ্গে প্রিমিয়াম ও রিফাইনারি মূল্য কমিয়ে আনার জন্য দর-কষাকষি করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে নির্দেশ দেয় মন্ত্রিসভা কমিটি।
পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা তুলনামূলকভাবে কম। কারণ বাংলাদেশ জিটুজি চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন দেশের একাধিক সরবরাহকারীর কাছ থেকে ডিজেলসহ অন্যান্য পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে থাকে।
সাম্প্রতিক সময়ে চীন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও ওমানের সরবরাহকারীদের কাছ থেকে পরিশোধিত তেল কেনা হয়েছে। তবে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপরই নির্ভর করতে হয়।
এমন পরিস্থিতির মধ্যেও বিশ্ববাজারে তেলের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা। সম্প্রতি অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশের পরিশোধিত পেট্রোলিয়াম আমদানির ব্যয়কে আরও বাড়িয়ে দিতে পারে।
এর আগে ২০২৬ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি তেল আমদানির ক্ষেত্রেও একই ধরনের শর্ত শিথিল করা হয়েছিল। তখন বিদেশি কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি পদ্ধতিতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য কেনার অনুমোদন দিয়েছিল সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












