জেরুসালেমে সুইডিশ দূতাবাসের সামনে আল-আকসার খতিবের প্রতিবাদী অবস্থান
সুইডেনে সর্বশেষ গত ২০ জুলাই পবিত্র কোরআন শরীফ উনার অবমাননা হয়েছে। মুসলিমদের হৃদয়ের সেই রক্তক্ষরণ শেষ হওয়ার আগেই ফের কোরআনের ওপর আক্রমণ হলো ডেনমার্কে। সোমবার ইসলামবিরোধী এবং উগ্র জাতীয়তাবাদের জন্য পরিচিত প্রান্তিক একটি দল ‘ড্যানিশ প্যাট্রিয়টস’র দুই সদস্য দুই কপি কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছে। এরই প্রতিবাদে বিশ্ব মুসলিম বিশ্বের সাথে সংহতি জানিয়ে রাস্তায় নেমে এসেছেন ফিলিস্তিনের মসজিদুল আকসার খতিব শায়খ ইকরামা সাবরিসহ জেরুসালেমের শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ। তারা জেরুসালেমে অবস্থিত সুইডিশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ জানান।
মঙ্গলবার ইয়েনিশাফাক বিষয়টি নিশ্চিত করে। তুর্কি সংবাদমাধ্যমটি জানায়, সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের শীর্ষ আলেমরা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ জুলাই) সুইডিশ কনসাল জেনারেল জুলিয়াস লিলেস্ট্রমকে বিশেষ চিঠি দিয়েছে জেরুসালেমভিত্তিক সংস্থা ইসলামিক সুপ্রিম কমিটি।
সুইডিশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থান নেয়ার সময় শায়খ ইকরামা সাবরি ও অন্যান্যরা সেখানে উঁচু স্বরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এ সময় তিনি বলেন, সম্মানিত এই গ্রন্থ পুড়িয়ে ফেলাকে আইনিভাবে মতপ্রকাশের স্বাধীনতা বলে আখ্যায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরো বলেন, আমরা এ ঘৃণ্য কাজকে মুসলিমদের অনুভূতিতে আঘাত ও তাদের বিরুদ্ধে ধর্মীয় সঙ্ঘাত তৈরি বলে মনে করি। তাই আমরা শুধু এই ঘৃণ্য কাজে সম্পৃক্ত সেই ব্যক্তির নিন্দা জানাচ্ছি না; বরং সুইডেন সরকারেরও তীব্র নিন্দা জানাচ্ছি। তাছাড়া এ ঘৃণ্য কাজের পুনরাবৃত্তি প্রমাণ করে যে আরব ও মুসলিম বিশ্ব তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণে ব্যর্থ হচ্ছে।
জেরুজালেমভিত্তিক সংস্থা ইসলামিক সুপ্রিম কমিটির পক্ষ থেকে সুইডিশ কনসাল জেনারেল জুলিয়াস লিলেস্ট্রমকে দেয়া চিঠিতে বলা হয়, ‘মতপ্রকাশের স্বাধীনতা বলতে শুধু ধর্মীয় গ্রন্থগুলোর অবমাননা বোঝায় না। এসব ক্ষেত্রে সীমারেখা চিহ্নিত করা উচিত। আমরা সুইডিশ সরকারকে ইসলামবিরোধী বিদ্বেষমূলক আচরণ বন্ধ করতে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।