জেনেভা ক্যাম্পে ৫ দিন ধরে মুহুর্মুহু গুলি-বিস্ফোরণ, পেছনে ‘শান্তিবাহিনী’
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
একের পর এক ককটেল বিস্ফোরণ। মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে টানা পাঁচদিন ধরে থেমে থেমে চলছে ভয়াবহ এই সংঘর্ষ। মাদক ব্যবসায়ীদের আধিপত্যকে কেন্দ্র করে গত কয়েকদিনে অন্তত ৮টি ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়েছে ক্যাম্পের বাসিন্দারা। এমন ভয়াবহ সংঘর্ষের নেপথ্যে শান্তি বাহিনী নামক জেনেভা ক্যাম্পের একটি সন্ত্রাসী বাহিনী জড়িত বলে বাসিন্দারা অভিযোগ করেছেন।
স্থানীয়রা বলছেন, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ীদের অনেকেই আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ায় নতুন করে এই সংঘাতের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় শীর্ষ এসব মাদক ব্যবসায়ীদের সব মামলায় জামিন বাতিল চেয়েছে বাসিন্দারা। অভিযোগ রয়েছে- থানাপুলিশের সঙ্গে যোগাযোগ থাকায় শীর্ষ মাদক ব্যবসায়ীরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে থানা-পুলিশ সূত্রে জানা যায়। জানা যায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত থেকে কয়েক দফায় শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, পিচ্চি রাজা, মনু, ইশতিয়াক ও শান্তি বাহিনী মিলে একের পর এক স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করে আতঙ্ক ছড়াচ্ছে। পরে যা সংঘর্ষে রূপ নেয়। গত পাঁচদিন ধরে চলা এ সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। তবে তাদের কেউই মাদক ব্যবসায়ী ও শান্তি বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে রাজি হননি।
সংঘর্ষে নিহতের বিষয়ে জানতে চাইলে এডিসি জুয়েল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নামের একজন মারা গেছে। নিহত শাহ আলমের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)