জি-২০’র আদর্শ ক্ষুণ্ন করে নিজেদের ঢাক পিটিয়েছে ভারত, নিন্দা চীনের
, ২৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ রবি’ ১৩৯১ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নিজেদের ঢাক পেটানোর জন্যই জি-২০’র মঞ্চকে ব্যবহার করেছে ভারত। দেশের অ্যাজেন্ডা পূরণ করে প্রতিবেশীদের স্বার্থে ঘা দেয়ার জন্য জি-২০ সম্মেলন আয়োজনের মঞ্চকে ব্যবহার করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলল চীন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থার তরফে এইভাবেই ভারতকে তোপ দাগা হল। ওই সংস্থার দাবি, আন্তর্জাতিক মঞ্চে স্থানীয় ভূরাজনৈতিক সমস্যার উল্লেখ করেছে ভারত, সেটা আগামী দিনেও সমস্যা তৈরি করতে পারে।
সদ্যসমাপ্ত জি-২০ সম্মেলনে যোগ দেয়নি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরিবর্তে প্রিমিয়ার লি কিয়াং এই সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করে। এই সম্মেলনে জিনপিং কেন যোগ দেয়নি, তা নিয়েও নানা বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে জি-২০তে ভারতের সভাপতিত্বকে কার্যত ব্যর্থ বলে জানিয়ে দিল বেইজিং। তাদের দাবি, গোটা সম্মেলন জুড়ে চীনের স্বার্থকে ঘা দেয়ার চেষ্টা করেছে ভারত। সেই জন্যই বিতর্কিত এলাকাগুলিতে সম্মেলন আয়োজন করা হয়েছে। চীনের দাবি, তাদের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্প নিয়েও জি-২০-এর মঞ্চে নেতিবাচক মন্তব্য করেছে ভারত।
চীনা সংস্থার দাবি যেসমস্ত এলাকা নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের বিবাদ রয়েছে, সেখানেই জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এইভাবে সম্মেলন আয়োজন করে আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে আঞ্চলিক সমস্যাগুলি তুলে ধরতে চেয়েছে ভারত। এইভাবেই প্রচারের আলো নিজেদের দিকে টানতে চেয়েছে বলে নয়াদিল্লিকে তোপ দেগেছে বেইজিং।
ভারতের এমন আচরণের জেরে জি-২০র সহযোগিতার আদর্শ ক্ষুণ্ণ হয়েছে। তার ফলে আগামী দিনেও এই সম্মেলন নিয়ে সমস্যা দেখা দেবে বলেই দাবি চীনা সংস্থার। যদিও চীনের এই দাবি নিয়ে ভারতের তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)