জিম্মিদের স্বজনদের যে আহ্বান জানালো ইরাকে আটক দখলদার সন্ত্রাসী ইসরাইলি নারী গুপ্তচর
, ০১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সাদিস ১৩৯১ শামসী সন , ১৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইরাকে আটক দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের এক নারী স্বীকার করেছে- সে দখলদার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলো। ওই নারী জানিয়েছে, সে ইরাক ও সিরিয়া দুই দেশেই গুপ্তচরবিৃত্তিতে লিপ্ত ছিলো।
ইরাকের একটি চ্যানেল জানিয়েছে, এলিজাবেথ সুরকভ নামে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি এই নারী হিব্রু ভাষায় বলেছে- তার দায়িত্ব ছিল- তেল আবিবের শাসকশ্রেণি ও সিরিয়ায় মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা।
এছাড়াও আটক নারী স্বীকার করেছে, ২০১৯ সালে ইরাকে যে বিক্ষোভ হয়েছিল তাতে শিয়া সম্প্রদায় এবং ইরাক রাষ্ট্রের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে কাজ করেছে সে।
রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করে সে গত জানুয়ারি মাসে ইরাকে যায় এবং সেসময় সে শিক্ষা বিষয়ক গবেষণার কথা বলে। কিন্তু দুই মাস পর সে ইরাকের রাজধানী বাগদাদে নিখোঁজ হয়ে যায়। গত গ্রীষ্মে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করে, সুরকভকে ইরাকের প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহ আটক করেছে।
এক অনলাইন মাধ্যমে সুরকভ বলেছে, সে সাত মাস ধরে আটক রয়েছে। তবে সে বলেনি- কোথায় আটক রয়েছে।
গুপ্তচর এই নারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলিদের পরিবারকেও বলেছে, তারা যদি তাদের প্রিয়জনকে আবার দেখতে চায়, তাহলে গাজা উপত্যকায় দখলদার সরকারের যুদ্ধ বন্ধ করতে হবে। সে বলেছে, “আমি গাজার জিম্মিদের পরিবারকে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য লাগাতার প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)