জামাত নেতা পরিচয় দিয়ে অপকর্ম, এলাকাবাসীর ক্ষোভ
টাঙ্গাইল সংবাদদাতা:
সখীপুরে মওদুদীবাদী দল জামাতের সভাপতি পরিচয় দিয়ে নানা অপকর্মের অভিযোগে আলোচনায় এসেছে আব্দুল বাছেদ ওরফে বাছেদ মুন্সি। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত জুমুয়াবার বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার দেবরাজ বাজারে তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে ওই ব্যক্তি নিজেকে জামাত নেতা দাবি করলেও সংগঠনটির নেতারা বলছে, সে জামায়াতের কোনো কর্মী বা সমর্থকও নয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট উপজেলার বড় চওনা ইউনিয়নের দেবরাজ এলাকার বাসিন্দা বাছেদ মুন্সি এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে গাজীপুরে তার এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে বনিবনা না হওয়ায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে বাছেদ মুন্সির পুরুষাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে এলাকায় ফেরে।
স্থানীয়রা দাবি করেন, বাছেদ মুন্সি এলাকায় নিজেকে জামাতের বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দিতো। গত জুমুয়াবার দেবরাজ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনের ব্যানারেও বাছেদ মুন্সিকে জামায়াতের ওয়ার্ড কমিটির সভাপতি লেখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জামাতের সখীপুর উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান বলেন, বাছেদ মুন্সি আমাদের সংগঠনের কোনো সমর্থক নন। আমাদের কর্মী বা কোনো দায়িত্বপ্রাপ্তও নন। আমি প্রথম তাকে অনলাইনে দেখলাম। এখন নিজে নিজেই কেউ যদি পরিচয় দেয়, সেখানে আমাদের করার কী আছে? জামায়াতের পরিচয় দিয়ে থাকলে তা মিথ্যা ও বানোয়াট।
আরও পড়ুন
সব ›
পুলিশের ৮ কর্মকর্তা বদলি
পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী
নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, শত্রুর সব শক্তি ফাঁদে আটকা: ইরান
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।