জাপার তিন নেতাকে এনসিপি’র মনোনয়ন, ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় পার্টিকে দোসর আখ্যা দিয়ে তাদের নির্বাচনে অংশ না নেয়ার দাবি জানিয়ে আসলেও এবার জাপার তিন নেতাকে মনোনয়ন দিলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ নিয়ে কড়া সমালোচনা করেছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাজনৈতিক দলেরা নেতারা।
তারা বলছেন, যে দলটির নেতারা জুলাই অভ্যূত্থানে নেতৃত্ব দিয়েছে এবং পতিত স্বৈরশাসকের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শুরু থেকেই সোচ্চার সে দলটিই দোসরদের মনোনয়ন দিয়ে রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছেন তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
এবিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বিষয়টি অনাকাঙ্খিত। গণআন্দোলনে নেতৃত্বদানকারী দলটির কাছে জনগণ এগুলো আশা করেনি। আমি বিশ্বাস করি এনসিপি বিষয়টি পুনর্বিবেচনা করবে। আর যদি না করে তাহলে জুলাই যোদ্ধাদের বিষয়ে জনগণের ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে এবং মানুষ তাদের বিশ্বাসঘাতক বলবে। মনে রাখতে হবে আবার যদি ফ্যাসিবাদী উত্থান হয় তাহলে আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণরাই বিপদে পড়বে।
বুধবার প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে এনসিপি। এতে ঢাকা ৭ আসনে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তারেক মোহাম্মদ আদেল, রংপুর ১ আসনে জাতীয় ছাত্রসমাজ (জিএম কাদের অংশ) সদ্য বিদায়ী সভাপতি আল মামুন, নীলফামারী ৩ আসনে জাতীয় ছাত্রসমাজের সভাপতি (রওশনপন্থী) আবু সাঈদ লিওনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরা তিনজনই জুলাই আন্দোলনের সময় জাতীয় পার্টির দলীয় পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও সিরাজগঞ্জ ৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এরশাদ সরকারের সাবেক উপমন্ত্রী মনজুর কাদেরকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)