জাপানের প্রকৃত মূল্যস্ফীতি ৪২ বছরের সর্বোচ্চে
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
জাপানের গত মাসে জ্বালানি ব্যয় বহির্ভূত মূল্যস্ফীতি ৪২ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে চাপে রয়েছে ব্যাংক অব জাপান (বিওজে)। এতে বড় অংকের প্রণোদনা প্যাকেজের রাশ টানতে বাধ্য হতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংকটি।
পচনশীল খাদ্যপণ্য ও জ্বালানি তেলবহির্ভূত পণ্যের মূল্যসূচক ছিল ৪.৩ শতাংশ, যা ১৯৮১ সালের জুনের পর সর্বোচ্চ। গত এপ্রিলে প্রকৃত মূল্যসূচক ছিল ৪.১ শতাংশ। সরকারি ভর্তুকিতে গত মাসে জ্বালানি ব্যয় ৮.২ শতাংশ কমলেও খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.২ শতাংশ। গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ছিল ৯ শতাংশ। ফ্রাইড চিকেন, হ্যামবার্গার থেকে শুরু করে চকোলেট-বেশির ভাগ খাদ্যপণ্যেরই দাম বেড়েছে।
গত মাসে হোটেল কক্ষের ভাড়া ৯.২ শতাংশ বেড়েছে। গত এপ্রিলে তা বেড়েছিল ৮.১ শতাংশ। পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর ফলে হোটেল ভাড়া বাড়িয়ে দিয়েছেন হোটেল অপারেটররা।
বিশ্লেষকরা বলছেন, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে চাপে রয়েছে জাপানের খানাগুলো।
মিজুহু সিকিউরিটিজের বাজার অর্থনীতিবিদ রিয়ুসুক কাতাগি বলেন, ‘ যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে, তাতে গ্রীষ্মে চূড়ায় পৌঁছবে বলে মনে হচ্ছে। তবে কোম্পানিগুলো ব্যয়ভার গ্রাহকের ওপর দীর্ঘদিন চাপিয়ে দিতে পারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)