জানা গেল কোন দলের সাথে জোটবদ্ধ হবে ছাত্রদের দল!
, ০২রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় একটি দৈনিককে আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ভোট যুদ্ধে ফল যাই হোক, জুলাই বিপ্লবকে ধারণ করার অঙ্গীকার রয়েছে আমাদের। নতুন রাজনৈতিক জোটে যোগ দিতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি।
তবে দলের নাম গঠনতন্ত্র এবং কোন দলের সাথে জোটবদ্ধ হবে তা জানিয়েছেন ছাত্রনেতা। জানা গেছে, আগামী ১৫ ই ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে দলটির। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। জানা গেছে, দলটির নেতৃত্বে আসতে পারেন তিনি ।
এরই মধ্যে দলটির গঠনতন্ত্র নিয়েও কাজ চলমান। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, দেশের বাইরে, বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সব রাজনৈতিক দল গঠন হয়েছে, সেসব দলের গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ান থেকে পার্টি। পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি এবং ইন্দোনেশিয়ান আন্না হাদা পার্টির গঠনতন্ত্র। মূলত এই তিন দলের গঠনতন্ত্র মূলনীতির মতো ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক গণতন্ত্রের সমন্বয়। আর এই তিন দলের গঠনতন্ত্র অনুসরণ করেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দলটি ।
এদিকে জুলাই আন্দোলনের পর থেকেই দেশের ইসলামী দলগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সখ্যতা বেশ ঘনিষ্ঠ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, ছাত্রদের দলটি জোটবদ্ধ হলে সেসব ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সেটিও বলা যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)