জাতিসংঘে অসহায় গাজাবাসীর ছবি তুলে ধরে নির্মমতার বর্ণনা দিলেন এরদোগান
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের মঞ্চে গাজার নির্মম ছবি তুলে ধরেন। সেখানে দেখা যায়, ক্ষুধার্ত নারীরা হাতে বালতি ও হাঁড়ি নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, অন্তরে হাত দিয়ে বলুন-২০২৫ সালে এই নিষ্ঠুরতার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে?
তিনি আরও বলেন, এই লজ্জাজনক চিত্র ২ বছর ধরে গাজায় বারবার ঘটছে।
তিনি গাজা যুদ্ধকে মানব ইতিহাসের সবচেয়ে ‘অন্ধকার যুগ’ এবং ক্ষুধার্ত ও অপুষ্ট এক শিশুর ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন, কোন মানবিক বিবেক এই দৃশ্য সহ্য করতে পারে? কে বা নীরব থাকতে পারে? যখন শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে মারা যাচ্ছে, তখন কি এই পৃথিবীতে শান্তি সম্ভব?
এরদোগান গাজায় চলমান যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে তিনি বলেন, আমরা আর এই উন্মাদনা চালিয়ে যেতে পারি না। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে হবে। হামলা বন্ধ করতে হবে এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে। যারা গণহত্যা করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি বলেন, যারা নীরব থাকছে, তারা এই বর্বরতার সহযোগী।
বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, মানবতার পাশে দাঁড়ান। গাজার বর্বরতার ঘটনায় আপনার জনগণ ঘরে বসে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে? সাহস দেখান, এখানে ব্যবস্থা নিন। গাজায় যেখানে শিশুরা শিশুদের বড় করছে- সেখানে মানবিক দায়িত্ব পালন করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্প যেভাবে পৃথিবী পাল্টে দিতে পারে
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজা ‘পুনর্গঠনের’ নামে দখলদারিত্বের দায়িত্বে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ড!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ শহীদ ৫
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় ইসরায়েলি সন্ত্রাসী হামলায় শিশুসহ শহীদ ৫ জন
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সন্ত্রাসী সেনারা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদ চূর্ণবিচূর্ণ করার হুঁশিয়ারি আইআরজিসি-র
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তারা
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগতে পারে ৪ বছর
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানে যুদ্ধবিমান বিক্রি বন্ধ হলেও লিবিয়ায় ৫ কার্গো অস্ত্র পাঠাল পাকিস্তান
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ -হরমুজে কন্টেইনার জাহাজে ইরানের গোলাবর্ষণ
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানী সংকটে একের পর এক বন্ধ হচ্ছে ইউরোপের বিমান কোম্পানী
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)