জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলোতে একের পর এক হামলা চলমান রেখেছে তেহরান। ইরান জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (১২ জুলাই) আইআরজিসি এ দাবি করে। খবর আল জাজিরা ও মেহের নিউজ এজেন্সির।
প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের মহাকাশ বাহিনী ঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে বিধ্বংসী জবাবের প্রথম ধাপ ছিলো এটি। এর মাধ্যমে জর্ডানে মার্কিন ঘাঁটির সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করে পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়।
এছাড়া আইআরজিসির আরেক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এ সময় ঘাঁটিতে থাকা একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে।
তেহরান-ওয়াশিংটন যুদ্ধের উত্তেজনা ফের বৃদ্ধির কারণ হিসেবে জানা গেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অবৈধ নৌপথ দিয়ে কয়েকটি জাহাজ চলাচলের চেষ্টা করলে তা প্রতিহত করে আইআরজিসি। একই সঙ্গে সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজটিতে ইরানি হামলায় আগুন ধরে যায় এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর প্রেক্ষিতে চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালায়। এসব হামলার ধারাবাহিকতায় জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি গুড়িয়ে দিয়েছে আইআরজিসি।
সর্বশেষ আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অত্র অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে সিজারের মাধ্যমে প্রসব বাড়ায় শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি -মাহাথির
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, ইরান ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ প্রস্তুত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে ভারতের ‘প্রক্সি যুদ্ধের’ প্রমাণ আন্তর্জাতিক মহলে তুলে ধরবে পাকিস্তান
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)