জনসম্মুখে হাজার বছরের পুরোনো দুর্লভ পবিত্র কুরআন শরীফ উনার পা-ুলিপি
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
সউদি আরবের একটি লাইব্রেরি
১০০০ বছরের পুরোনো একটি অত্যন্ত দুর্লভ পা-ুলিপি জনসম্মুখে এনেছে। ‘গরিব আল কোরআন’
শিরোনামের এই ঐতিহাসিক পা-ুলিপিটি প্রখ্যাত ভাষাবিদ আবু উবাইদাহ মামার ইবনে আল মুসান্নার
লেখা।
চতুর্থ হিজরি শতাব্দীর এই পা-ুলিপিটিতে
মোট ২৩টি পৃষ্ঠা রয়েছে। ১৭ বাই ২২ সেন্টিমিটার আকৃতির এই পা-ুলিপিটি অত্যন্ত স্পষ্ট
আন্দালুসীয় লিপিতে লেখা হয়েছে। তবে এর সূরাগুলোর নাম চমৎকার কুফিক লিপিতে অলংকৃত করা
হয়েছে। কোরআন বিজ্ঞানের ওপর লেখা এই মূল্যবান পা-ুলিপিটি এখন পর্যন্ত কোথাও প্রকাশিত
হয়নি।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহশালায় পবিত্র কুরআন শরীফ উনার ব্যাখ্যা
এবং ভাষাতত্ত্বের ওপর কয়েক শতাব্দী পুরোনো বেশ কিছু বিরল পা-ুলিপি রয়েছে। এর মধ্যে
আবু ইশাক আল জাজ্জাজ ও ইবনে কুতাইবাহ আল দিনওয়ারির গুরুত্বপূর্ণ কাজ যেমন রয়েছে, তেমনি ষষ্ঠ হিজরি শতাব্দীতে অনুলিপি করা বিখ্যাত
তাফসিরে তাবারির কিছু অংশও সংরক্ষিত আছে।
বর্তমানে এই লাইব্রেরির আর্কাইভে
পবিত্র কুরআন শরীফ উনার ব্যাখ্যা সম্পর্কিত ১৮৫টিরও বেশি দুর্লভ পা-ুলিপি রয়েছে। এছাড়া
পবিত্র কুরআন শরীফ উনার তিলাওয়াত, ব্যাকরণ এবং ব্যাখ্যার
ওপর আরও শত শত প্রাচীন টেক্সট বা মূল পাঠ্য সংগৃহীত আছে।
কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি
কর্তৃপক্ষ জানায়, তাদের মূল লক্ষ্য হলো
বিরল পা-ুলিপি, দলিল, আলোকচিত্র এবং মুদ্রা প্রদর্শনের মাধ্যমে সাধারণ
মানুষকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। পাশাপাশি এই অমূল্য প্রাচীন সম্পদগুলো
গবেষকদের জন্য সহজলভ্য করে জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করাও তাদের অন্যতম উদ্দেশ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)