জনগণ কেন বিএনপির সঙ্গে থাকবে? ব্যারিস্টার রুমিনের ব্যাখ্যা
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সামিন, ১৩৯১ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে যখন একটি অনির্বাচিত সরকার আসে এবং সেই সরকার মনেপ্রাণে বিশ্বাস করে যে জনগণকে তোয়াক্কা না করে ক্ষমতায় থাকা যায়। আর এটিই যখন সত্যি হয়, তখন এই সরকারের কোনো ঠেকা পড়েনি- পেঁয়াজের দামকে সহনীয় মাত্রায় নিয়ে আসবে, আলুর দাম ৮০ থেকে কমিয়ে ২০ টাকায় আনবে। এক ডজন ডিম ১৪০ টাকা থেকে মধ্যবিত্ত পরিবারের জন্য কমিয়ে আনবে।
বুধবার এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে জানতে চান, বর্তমান সরকারের প্রথম ইশতেহার ছিল, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা। এরই অংশ হিসেবে নতুন চালু করা হচ্ছে, বাজারের জিনিসপত্রের দাম বেশি নিলে ৩৩৩-তে কল করে জানানো যাবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই সুবিধা চালুর পরও কেন বিএনপির সঙ্গে জনগণ থাকবে বলে মনে করেন?
জবাবে রুমিন ফারহানা বলেন, সব কিছুর সূতিকাগার হচ্ছে রাজনীতি। রাজনীতির বাইরে কোনো কিছুই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে টাকা পাচার, দুর্নীতি, মেগাপ্রজেক্ট, মেগা লুট, মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের ওপর ক্রাকডাউন বা ভিন্নমতের ওপর দমন পীড়ন সব কিছু রাজনীতির মধ্যেই।
তিনি বলেন, পেঁয়াজের দাম থেকে শুরু করে ভোট দিতে পারছি কিনা এগুলো প্রশ্নের জবাবও একই সূত্রে গাঁথা।
সাবেক এই সংসদ সদস্য মনে করেন, যখনই একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় চলে আসে এবং সেই সরকার মনেপ্রাণে বিশ্বাস করে যে, জনগণকে তোয়াক্কা না করে ক্ষমতায় থাকা যায়। এটিই যখন সত্যি হয়, তখন কোনো কিছুকেই পাত্তা দিতে চায় না। এটিই এখন ঘটছে বাংলাদেশে।
তিনি বলেন, ৩৩৩ যদি কাজ না করে, তা হলে এ সরকারের কি যায় আসে? যদি ভোটের হাতে ক্ষমতা থাকত, মানুষের হাতে ক্ষমতা থাকত, সংবিধান যে ক্ষমতা দিয়েছে মানুষ সেটা প্রয়োগ করতে পারত। তা হলে সরকার এখন নয়, বহু আগেই দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে নিয়ে আসত।
আগের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব না। আমি নিশ্চিত করে বলে দিতে পারিÍ আপনি যতই টিপু মুনশির জায়গায় টিটু মুনশি আনেন, কিচ্ছুই হবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












