ছাহিবে কা’বা কাওসাইনে আও আদনা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযীমুশ শান মি’রাজ শরীফ উনার বর্ণনা মুবারক (১২)
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
জমীনে অবতরন মুবারক ও কাফিরদের চু-চেরার জাওয়াব:
এরপর দেখা গেলো, কাফির-মুশরিকরা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে প্রশ্ন করলো, আপনি যে বলছেন আপনি মি’রাজ শরীফ করেছেন, তার প্রমাণ কি? আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তোমাদের একটি কাফেলার কাছ দিয়ে আমি আগমন করেছি। কাফেলাটি অমুক জায়গায় ছিলো। কাফেলার উট আমাদের বোরাক দেখে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। কাফেলার একটি উটের পিছে দুটি বস্তা ছিলো, একটি কালো, অপরটি সাদা। উটটি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলে তার হাত পা ভেঙ্গে যায়। অতঃপর কাফেলাটি পবিত্র মক্কা শরীফ উনার দিকে ফিরলে কাফির-মুশরিকরা জিজ্ঞাসা করলো। জবাবে কাফেলার লোকেরা তাই বললো, যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন। সুবহানাল্লাহ!
কাফির-মুশরিকরা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আরো প্রশ্ন করলো, যে সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সাথে আপনার সাক্ষাত হয়েছে উনাদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন কি? আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হ্যাঁ ছিলেন। তারা বললো, উনাদের দেহাবয়ব মুবারক সম্পর্কে একটু বর্ণনা করুন।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হযরত মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার শরীর মুবারকের রঙ ছিলো গোধুম। মনে হচ্ছিলো যেনো তিনি আযদ গোত্রের একজন ব্যক্তি। হযরত ঈসা আলাইহিস সালাম উনার শরীর মুবারক মাঝারি গড়নের এবং সোজা চুল বিশিষ্ট। উনার গাত্রবর্ণ লালিমার ঝলক আছে। মনে হয় যেনো উনার দাড়ি মুবারক থেকে মতি ঝরে পড়ছে। ” সুবহানাল্লাহ! (খছায়িছুল কুবরা ১ম খ- ২৫৭ পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া)
বুখারী শরীফ ও মুসলিম শরীফ উনাদের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কুরাইশরা আমার মি’রাজ শরীফ উনার ঘটনাকে মিথ্যা বলে ঘোষণা করে। আমি কি করে কখন পবিত্র বাইতুল মুকাদ্দাস শরীফ ছফর করলাম ইত্যাদি ইত্যাদি। আমি ওই সময় হাতিমে দাঁড়িয়ে ছিলাম। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র বাইতুল মুকাদ্দাস শরীফ উনাকে আমার দৃষ্টি মুবারকের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরলেন, আমি দেখে দেখে পবিত্র বাইতুল মুকাদ্দাস শরীফ উনার সমস্ত বর্ণনা কুরাইশদের সামনে বলে দিলাম। (খছায়িছুল কুবরা ১ম খ- ২৬২ পৃষ্ঠা)
মূলত পবিত্র মি’রাজ শরীফ বেমেছাল মর্যাদা-মর্তবা প্রকাশের আনুষ্ঠানিকতা মাত্র। আর পবিত্র মি’রাজ শরীফ সম্পর্কে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের ছহীহ আক্বীদা পোষণ করতে হলে মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম উনার মুবারক ছোহবত তথা সংস্পর্শে আসতে হবে, যা সমস্ত মুসলমানদের জন্য দায়িত্ব-কর্তব্য। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে কবুল করুন। আমীন। (সমাপ্ত)
-আল্লামা সাইয়্যিদ আহমদ শাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৪)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গাইব অস্বীকার করা সুস্পষ্ট গোমরাহী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারবালার ঘটনা ও ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির ব্যাপারে শরঈ ফয়ছালা মুবারক:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের তিনটি বিশেষ আক্বীদা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র আশূরা শরীফ উনার আক্বীদাহ্ মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৯)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












