শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে-

ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ (৭)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, রাত ১:৪২
ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ (৭)

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِـمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَكُلُوْا وَاشْرَبُوْا
তোমরা খাও ও পান করো।
حَتّٰى يَتَبَيَّنَ لَكُمُ الْـخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْـخَيْطِ الْأَسْوَدِ
সেটা হচ্ছে, ছুবহি কাযিব থেকে ছুবহি ছাদিক্ব যাহির হওয়া পর্যন্ত। ছুবহি ছাদিক হওয়ার পূর্ব পর্যন্ত। ছুবহি ছাদিকের পূর্ব পর্যন্ত খাওয়া যাবে। এরপর
ثُمَّ أَتِـمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ
পবিত্র রোযা পূর্ণ করবে কোন পর্যন্ত। রাত্র হওয়া পর্যন্ত। অর্থাৎ মাগরিব হওয়া পর্যন্ত। সূর্য ডুবে গেলে তখন পবিত্র রোযা শেষ হবে, ইফতার করতে হবে। পবিত্র রোযা উনার মাসটা হচ্ছে চাঁদের সাথে, অর্থাৎ সূর্য ও চাঁদ উভয়ের সংশ্লিষ্টতা রয়েছে একসাথে। আবার সাহরী ইফতারী হচ্ছে সূর্যের সাথে। আবার পবিত্র যাকাতের যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে-
اٰتُوا الزَّكَاةَ
পবিত্র যাকাত আদায় করো। কখন আদায় করবে? মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
حَالَ عَلَيْهِ الْـحَوْلُ
যখন বৎসর পূরা হবে। কোন বৎসর হবে? সূর্যের বৎসর না, চাঁদের বৎসর। এখানে চাঁদের বৎসর হবে। সৌর বৎসর অনুযায়ী কেউ যদি যাকাত দেয় সেটা আদায় হবে না। এটা ভুল হবে। চন্দ্র বৎসর অনুযায়ী তাকে পবিত্র যাকাত আদায় করতে হবে।
সেটা পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنِ اسْتفَادَ مَالًا، فَلَا زَكَاةَ عَلَيْهِ حَتّٰى يَـحُوْلَ عَلَيْهِ الْـحَوْلُ.
হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি কোন মাল লাভ করেছে তার সেই মালে (যাকাত) হবে না যতক্ষণ পর্যন্ত উক্ত মালের উপর এক বৎসর অতিবাহিত না হবে।
অর্থাৎ এক বৎসর পুরা না হলে যাকাত দিতে হবে না। এখন সে বৎসরটা হচ্ছে চাঁদের বৎসর। সেটা পুরা হতে হবে, তখন যাকাত ফরয হবে। কাজেই এখানে যাকাতটা চাঁদের সাথে সংশ্লিষ্ট। কিন্তু ছদাক্বাতুল ফিতর। এখন ছদাক্বাতুল ফিতর পবিত্র রমাদ্বান শরীফ মাসের সাথে সংশ্লিষ্ট। যেটা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
فَرَضَ رَسُوْلُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ صَدَقَةَ الْفِطْرِ
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ছদাক্বাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন উম্মতের জন্য। পবিত্র ছদাক্বাতুল ফিতর হচ্ছে-
حَقٌّ وَّاجِبٌ عَلٰى كُلِّ مُسْلِمٍ صَغِيْرٍ أَوْ كَبِيْر حُرٍّ أَوْ مَـمْلُوْكٍ ذَكَرٍ أَوْ أُنْثٰى
পবিত্র ছদাক্বাতুল ফিতর হচ্ছে ওয়াজিব, যেটা বলা হচ্ছে ছোট-বড়, আযাদ-গোলাম, পুরুষ-মহিলা সকল মুসলমানের জন্য। এতে চাঁদের মাসয়ালার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু ওয়াজিব হয় কখন? তা সূর্যের সাথে সংশ্লিষ্ট। পবিত্র রমাদ্বান শরীফ মাসের পূর্বে কেউ যদি পবিত্র ছদাক্বাতুল ফিতর আদায় করে সেটা আদায় হবে না। পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ উঠার পরে আদায় করতে হবে। কিন্তু ওয়াজিব হবে কখন সেটা হচ্ছে, ঈদের দিন ছুবহে ছাদিক্বের সময়। পবিত্র শাওওয়াল শরীফ মাসের পহেলা তারিখে ছুবহে ছাদিক্বের সময় ছদক্বাতুল ফিতর ওয়াজিব হয়। এখন কেউ যদি ছুবহে ছাদিক্বের পরে জন্ম গ্রহণ করে তাহলে তার উপর পবিত্র ছদাক্বাতুল ফিতর ওয়াজিব হবে না। মহান আল্লাহ পাক তিনি না করুন যারা ছুবহি ছাদিকের আগে ইন্তিকাল করবে তাদেরও ছদক্বাতুল ফিতর ওয়াজিব হবে না। এটা পবিত্র রমাদ্বান শরীফের সাথে সংশ্লিষ্ট, কিন্তু ওয়াজিব হওয়ার বিষয়টি সূর্যের সাথে সংশ্লিষ্ট। আবার পবিত্র নামায, পবিত্র কুরবানী, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাযতো সূর্যের সাথেই সংশ্লিষ্ট। কিন্তু পবিত্র ঈদের নামায ও ছলাতুত তারাবীহর নামায, পবিত্র কুরবানী এসমস্ত কিন্তু মাস হিসেবে চাঁদের সাথে সংশ্লিষ্ট।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে