হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে
ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (২৯১)
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
বিষয়গুলি কিন্তু অনেক ফিকির করতে হবে। এখন বই পুস্তকে যা লেখা হয় এগুলির জবাব দেয়ারতো কোন সুযোগ নেই। এগুলো বলার কোন ভাষা নেই। এরা কি আলেম ছিল, না দরবেশ ছিল, না ছূফী ছিল, না কি ছিল সেটা জানা নেই আমাদের। আমরা জানি না। উনাদের শান মুবারকে কি করে চূ-চেরা কিল ও কাল মানুষ করতে পারে। এটা কি করে সম্ভব? একজন সাধারণ ওলীআল্লাহ তিনি নিজেকে কত দিক থেকে হিফাযত করেন। যেমন হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সম্পৃক্ত পবিত্র রজবুল হারাম শরীফ মাস। আজকেতো বিশেষ দিন। গত রাত মহাসম্মানিত লাইলাতুর রাগায়িব শরীফ গেছেন। এই রাত্রি মুবারকে যত দোয়া করা হয়েছে সব দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহাসম্মানিত লাইলাতুর রাগায়িব আজকের দিনটা। আবার আজকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম যিনি ১৩তম, তিনি মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন এই তারিখে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যেমন হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার এই রজবুল হারাম শরীফ মাস উনার ৬ তারিখে বিছাল শরীফ। তিনি একজন বড় ওলীআল্লাহ! তিনি যখন বিছাল শরীফ গ্রহণ করলেন তখন উনার কপাল মুবারকে লেখা উঠেছিল-
هذَا حَبِيْبُ اللهِ مَاتَ فِىْ حُبِّ اللهِ
তিনি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার হাবীব, তিনি উনার মুহব্বত মুবারকেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তিনি একজন ওলীআল্লাহ, অনেক নিখুঁত। কোন খুঁত নেই উনার। একজন ওলীআল্লাহ নিখুঁত তিনি। তাহলে উনার সম্মানিত মাতার মাতা যারা তাহলে উনারা কত নিখুঁত। উনারা কি খুতধারী? নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার আদব শরাফত কতটুকু, মানুষতো জানে না। প্রাথমিক অবস্থায় বলা হয়, তিনি যখন উনার শায়েখ উনার কাছে বাইয়াত গ্রহণ করলেন এবং উনাকে নিয়ে গেলেন। উনার শায়েখ খাজা উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, আপনাকে তাহলেতো মহাপবিত্র মক্কা শরীফ ও মহাসম্মানিত মদীনা শরীফে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? কবুল করানোর জন্য। আপনি মকবুল বান্দা যে হবেন, উম্মত হবেন, সেটা ফায়সালা করার জন্য। ঠিক আছে। এখন শায়খের নির্দেশ পালন করা মুরীদের জন্য ফরযে আইন। শায়খের আদেশ পালন করা মুরীদের জন্য ফরযে আইন, এটা মনে রাখবা। তোমরা জানো না আসলে। উনাকে নিয়ে গেলেন মহাসম্মানিত কা’বা শরীফ উনার মধ্যে। তিনি বললেন, আয় মহান আল্লাহ পাক! আমি মুঈনুদ্দীনকে নিয়ে এসেছি, আপনি কবুল করুন। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, আমি কবুল করলাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
-সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












