ছাত্রদল করাই ছিল ওদের অপরাধ!
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
জাবি সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়। যেখানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের ক্যাডার বাহিনী ও রাষ্ট্রীয় বাহিনীর যৌথ তা-ব ছিল নৈমিত্তিক ঘটনা। ছাত্রদল করার কারণে বিশ^বিদ্যালয়জীবন শেষ করতে পারেননি অনেকেই।
জানা যায়, ছাত্রদল করার অপরাধে ছাত্রত্ব শেষ করতে না পারাদের মধ্যে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাফিল চৌধুরী সোহেল (৪০তম ব্যাচ), সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৭তম ব্যাচ), বর্তমান শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩৯তম ব্যাচ) এবং সাবেক সহসভাপতি নবীনুর রহমান নবীন (৩৯তম ব্যাচ) অন্যতম। ছাত্রলীগের হামলা এবং মিথ্যা মামলায় শিক্ষাঙ্গন থেকে পালিয়ে বেড়াতে হয়েছে ছাত্রদল নেতাকর্মীদের।
ছাত্রলীগের হামলা ও পাঁচটি মিথ্যা রাজনৈতিক মামলায় অনিয়মিতভাবে শিক্ষাজীবন শেষ করেছিলেন বর্তমান শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক (৪০তম ব্যাচ)। দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবিব হিরনেরও (৪০তম ব্যাচ) ছিল দুটি মামলা।
ছাত্রলীগের চরম নির্যাতনের শিকার হয়েছিলেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী (৩৯তম ব্যাচ)। তার হাত ও পায়ের হাড় ভেঙে দেওয়া হয়। গুরুতর আঘাতে একটি কিডনি বিকল হওয়ার পর্যায়ে চলে যায়। এরপরও বারোটি মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে।
১১টি মামলা ও ৬ বার কারাবরণের শিকার হন শাখার সাবেক সহসভাপতি ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো রাব্বি হাসান (৩৯তম ব্যাচ)। ক্যাম্পাস ছাড়তে হয়েছিল তাকে। ছাত্রলীগের হামলায় হাত-পাসহ শরীরের দশটি হাড় ভেঙে দেওয়া হয় শাখার সাবেক সহসভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বিপ্লবের (৩৯তম ব্যাচ)। তার শরীরের একাধিক হাড়ে ইস্পাত বসানো রয়েছে। ছাত্রদল করায় বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুলকে (৩৯তম ব্যাচ) অনিয়মিতভাবেই শিক্ষাজীবন শেষ করতে হয়। চারটি রাজনৈতিক মামলার শিকার হয়েছিলেন তিনি।
জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের (৩৮তম ব্যাচ) ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করেছিল ছাত্রলীগ। হাত-পা ভেঙে দিয়ে মস্তিষ্কে আঘাত করা হয় তার। নির্মম অত্যাচারের পর মৃত ভেবে ফেলে রাখা হয়েছিলো তাকে। দীর্ঘ এক বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।
২০১৩ সালের ৮ এপ্রিল ছাত্রলীগের হামলায় মারাত্মকভাবে আহত হন শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের অসাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম রাজু (৩৫তম ব্যাচ)। দীর্ঘ ৬২ দিন আইসিইউতে ছিলেন এবং ছয় বছর চিকিৎসাধীন থাকার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এর বাইরেও ছাত্রদল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক নেতাকর্মী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












