রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

ইসলামী আক্বীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও আহকাম (১৩)
আসরার প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ২:১১
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে যে, হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি জানতে চাইলেন-
فَأَخْبِرْنِى عَنِ الْإِيمَانِ
মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দান করুন
قَالَ أَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلاَئِكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهٖ وَشَرِّهٖ
সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, মহান আল্লাহ পাক উনার প্রতি বিশ্বাস স্থাপন করা, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের প্রতি, কিতাব সমূহের প্রতি এবং হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি, পরকালের প্রতি এবং তাক্বদীরের ভালো-মন্দের প্রতি। তাক্বদীরের ভালো-মন্দ যে হয়ে থাকে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানে মুফাছ্ছালে যে বিষয়টা রয়েছে, যেটা আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা। কোন্ কোন্ বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে, ঈমানে মুফাছ্ছালের মধ্যে সেটা স্পষ্ট করে বলে দেয়া হয়েছে। সাতটা বিষয় উল্লেখ করা হয়েছে-
اٰمَنْتُ بِاللهِ وَمَلَائِكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْقَدْرِ خَيْرِهٖ وَشَرِّهٖ مِنَ اللهِ تَعَالٰى وَالْبَعْثِ بَعْدَ الْـمَوْتِ
মহান আল্লাহ পাক উনার প্রতি, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের প্রতি, কিতাব সমূহের প্রতি এবং হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি, পরকালের প্রতি, তাক্বদীরের ভালো-মন্দ এবং পুনরুত্থানের প্রতি ঈমান আনতে হবে।
এখন এই ঈমান আনার যে বিষয়টা, এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। এখন আখিরী যামানা, কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি। ঈমান যদি কারো এদিক সেদিক হয়ে যায় তাহলে সে তার অজান্তেই কাফির বা মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। তার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। এজন্য আক্বায়িদের বিষয়টা খুবই সূক্ষ্ম বিষয়। আক্বায়িদ- দু’প্রকার।
১. আক্বায়িদে যাহিরাহ, ২. আক্বায়িদে বাতিনাহ অর্থাৎ যাহিরী আক্বীদা যেটা যবানের সাথে সম্পর্কযুক্ত। আর বাতিনী আক্বীদা যেটা অন্তরের সাথে সম্পর্কযুক্ত। যবানের দ্বারা যে তার আক্বীদার বিশুদ্ধতা প্রকাশ করলো কিন্তু সে অন্তরে সেটা মানলো না, সে মুনাফিক হয়ে যাবে। কাজেই, যবান এবং অন্তর উভয়ের মধ্যে তাকে আক্বীদা বিশুদ্ধ করতে হবে। আর ঈমানের বিষয়টা যে বলা হয়েছে, কিতাবে বর্ণিত রয়েছে, ঈমান কি?
اَلْاِيْـمَانُ اَلتَّصْدِيْقُ بِالْجَنَانِ بِـمَا جَاءَ بِهِ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِ اللهِ وَالْاِقْرَارُ بِاللِّسَانِ وَالْعَمَلُ بِالْاَرْكَانِ.
ঈমান কি? আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের ফতওয়া হচ্ছে-
اَلْاِيْـمَانُ اَلتَّصْدِيْقُ بِالْجَنَانِ
অন্তরে বিশ্বাস করতে হবে
بِـمَا جَاءَ بِهِ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِ اللهِ
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে যা কিছু এনেছেন তা অন্তরে বিশ্বাস করতে হবে। এর মধ্যে একটা বিষয়ও বাদ দেয়া যাবে না।
وَالْاِقْرَارُ بِاللِّسَانِ
যবানে তা স্বীকার করতে হবে।
وَالْعَمَلُ بِالْاَرْكَانِ.
অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে।
আমাদের হানাফী মাযহাব মোতাবেক- কেউ যদি অন্তরে স্বীকার করে, সে ঈমানদার হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু দুনিয়াবী ফায়দা সে লাভ করতে পারবে না। যেহেতু সে মুখে স্বীকার করেনি। যখন সে মুখে স্বীকার করবে, অন্তরে মেনে নিবে তখন সে দুনিয়াবী ফায়দা লাভ করবে। আর মু’মিনে কামিল সে তখন হতে পারবে যখন সে অন্তরে বিশ্বাস করার পর মুখে স্বীকার করার পর আমলে তা বাস্তবায়ন করবে। তখন সে মু’মিনে কামিল হিসেবে সাব্যস্ত হবে। কাজেই, ঈমানের বিষয়টা অত্যন্ত কঠিন বিষয়। মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, সমস্ত বিষয়গুলো বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। এর মধ্যে কোন চু-চেরা, ক্বীল-ক্বাল করা যাবে না। এখন কেউ যদি কোন চু-চেরা, ক্বীল-ক্বাল করে, সে ঈমানদার থাকবে না।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ২০ নভেম্বর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ১৩ নভেম্বর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ৬ নভেম্বর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ৩০ অক্টোবর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ২৩ অক্টোবর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ১৬ অক্টোবর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ৯ অক্টোবর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত (পূর্বে প্রকাশিতের পর) ৫৮. প্রসঙ্গ : এক মুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয, গোঁফ ছোট করে রাখা সুন্নত, মু-ন করা বিদয়… ২ অক্টোবর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ২৫ সেপ্টেম্বর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ১৮ সেপ্টেম্বর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ১১ সেপ্টেম্বর, ২০২৫ আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত আক্বাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াত ২৮ আগস্ট, ২০২৫