চুরির অপবাদে রাতে শালিস, সকালে যুবকের মরদেহ উদ্ধার
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
শনিবার (২৯ আগস্ট) সকালে নিজ ঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
নিহতের ছোট ভাই তুহিন হোসেন জানান, প্রায় ১৫ দিন আগে বেড়াজালী বাজার থেকে স্থানীয় চান মিয়ার একটি পানি তোলার মোটর ও বৈদ্যুতিক তার চুরি হয়। চান মিয়ার ছেলে আবুল ফজল এ চুরির পেছনে এমরান ও একই গ্রামের নিলু মিয়া নামের অপর এক যুবকের জড়িত থাকার অভিযোগ তোলেন।
বিষয়টি নিষ্পত্তির জন্য শুক্রবার রাতে বেড়াজালী বাজারে গৌরারং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শওকত আলীর ব্যক্তিগত কার্যালয়ে শালিস বৈঠক বসে।
এমরানের বাবা আবদুল হাসিম অভিযোগ করেন, শালিসে সাক্ষীরা চুরির বিষয়ে কিছুই জানেন না বললেও ইউপি চেয়ারম্যান শওকত আলী ও চান মিয়া জোড়পূর্বক এমরানের ওপর চুরির দায় চাপিয়ে দেন। এ সময় এমরানের মা সাহারা বেগম প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাঁদের হুমকি-ধমকি দেন এবং মারধরের উদ্যত হন। শালিস থেকে আগামী সোমবারের মধ্যে চুরি হওয়া মোটর ফেরত দিতে বলা হয়, অন্যথায় তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আবদুল হাসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমরান আমার সোনার ছেলে, রাজমিস্ত্রির কাজ করে খায়। কেউ থাকে কোনোদিন অন্যায় কাজে পায়নি। তার বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ তোলা হয়েছে। চেয়ারম্যান শালিসে আমাদের সবাইকে অপমান করেছেন। নিজের ও মা-বাবার এই চরম অপমান সইতে না পেরেই ভোরে আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। আমি এই মিথ্যা অপবাদ ও ছেলে আত্মহত্যার বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জানান, শালিসে কাউকে হুমকি-ধমকি দেওয়া হয়নি। এমরানের পরিবার ঋণগ্রস্ত এবং তাঁদের মধ্যে পারিবারিক টাকার লেনদেন সংক্রান্ত ঝামেলা ছিল। সোমবার সেই পারিবারিক বিষয় নিয়েই বসার কথা বলা হয়েছিল। চুরির মোটর পাওয়া গেলে তা সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল মাত্র।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইবির নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক ড. আতিকুর রহমান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পিকআপ থেকে ৫৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত ২৭
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টাঙ্গাইলে হাসপাতাল-থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণ জানাল হাইওয়ে পুলিশ
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, বাড়ির মালিককে ডাকলেন চোর
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলের ক্যারেজ ওয়ার্কশপ হবে -রেল সচিব
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আ’লীগকে ফিরিয়ে আনতে জামাত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












