চুক্তি করো, না হলে আরও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও শীর্ষ কর্মকর্তারা নিহতের পর মার্কিন সন্ত্রাসী ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছে, সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে একটি চুক্তিতে আসতে হবে। গতকাল শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছে, ইতোমধ্যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংস হয়েছে। তবে এখনও সময় আছে এই হত্যাযজ্ঞ থামানোর। কারণ পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাতের ইসরায়েলি আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, শীর্ষ বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের নিশানা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, পাল্টা জবাবে ইরান ১৫০টির বেশি ড্রোন ছোড়ে। এই সংঘর্ষে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রাম্প অভিযোগ করেছে, তার প্রশাসন বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করে চুক্তিতে আসার সুযোগ দিলেও তেহরান ব্যর্থ হয়েছে। সে বলেছে, আমি আগেই বলেছিলাম-এটা তাদের কল্পনার চেয়েও খারাপ হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ও সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র তৈরি করে। আর সন্ত্রাসী ইসরায়েলের কাছে এগুলোর অনেকটাই রয়েছে, আরও আসছে।
সে আরও বলেছে, ইরানের কট্টরপন্থিরা আমার হুঁশিয়ারি শুনেনি। এখন তারা সবাই মৃত। এটা এখানেই থেমে যাবে না!
বিশ্ব নেতারা এই উত্তেজনার ব্যাপক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে একে ‘গভীরভাবে উদ্বেগজনক’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)