চীন ও ভারতে চাকরি হারাবে ১০ লাখ কর্মী
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
বৈশ্বিক কয়লা খাতে ২০৫০ সাল নাগাদ ১০ লাখ কর্মী চাকরি হারাবে। আগামী দিনে অনেক কয়লা খনি বন্ধ হয়ে যাওয়া এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পরিপ্রেক্ষিতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। চাকরি হারানোর তালিকায় শীর্ষে থাকবে চীন ও ভারত। আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল এনার্জি মনিটরের (জিইএম) প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় রয়টার্স।
চালু থাকা ও প্রস্তাবিত ৪ হাজার ৩০০ কয়লাখনি প্রকল্প নিয়ে জরিপ চালিয়েছে গবেষণা প্রতিষ্ঠান জিইএম। এসব খনিতে মোট কর্মী সংখ্যা ২৭ লাখ। তাদের মধ্যে অন্তত ৪ লাখ কর্মী এমন সব খনিতে কাজ করে, যাদের কার্যক্রম ২০৩৫ সালের মধ্যে বন্ধ করা হবে। এভাবে বিভিন্ন দেশে শতাধিক কয়লা খনি বন্ধ হয়ে যাবে আগামীতে। নবায়নযোগ্য জ্বালানিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহারের দিকে ঝুঁকছে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্য প্রতিষ্ঠান।
কয়লা শিল্পে নেতৃত্ব দিচ্ছে চীন। সেখানে বর্তমানে কর্মীর সংখ্যা ১৫ লাখ। চীনের শানসি, হেনান ও ইনার মঙ্গোলিয়ার দিকে বেশি খনি রয়েছে। ২০৫০ সালের মধ্যে কেবল শানসি প্রদেশেই চাকরি হারাবে ২ লাখ ৪০ হাজার। দেশটির কয়লা শিল্প এর মধ্যেই নানা ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। কয়লার বাজার সংকুচিত হয়ে পড়লে খনি শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তার কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বিশ্বের দ্বিতীয় বৃহৎ কয়লা উৎপাদনকারী দেশ ভারত। দেশটির ৩ লাখ ৩৭ হাজারের বেশি শ্রমিক জড়িত কয়লা কারখানার সঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়ার ২০৫০ সালের মধ্যে ৭৩ হাজার ৮০০ কর্মী চাকরি হারাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)