চীনে ‘মেড ইন বাংলাদেশ’ আউটলেটের মাধ্যমে ৩ বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঘিরে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করছেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম।
তার মতে, এ সফরে শুধু নতুন ঋণ বা অবকাঠামো প্রকল্প নয়, বরং প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, খনিজ সম্পদ উন্নয়ন ও বাণিজ্য ঘাটতি কমানোর মতো দীর্ঘমেয়াদি বিষয়গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এক সাক্ষাৎকারে এ কথা বলেন মোহাম্মদ খোরশেদ আলম।
তিনি বলেন, আমি মনে করি, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশে উন্নত প্রযুক্তি ও শিল্প সক্ষমতা নিয়ে আসা। আমাদের দেশে কয়লা, লোহাসহ বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে। কিন্তু আধুনিক প্রযুক্তির অভাবে সেগুলো যথাযথভাবে উত্তোলন ও ব্যবহার করা সম্ভব হচ্ছে না। চীন এক্ষেত্রে বিশে^র অন্যতম দক্ষ দেশ। তাই তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের খনিজ সম্পদের উন্নয়ন ঘটানো যেতে পারে।
পাশাপাশি বাংলাদেশে একটি আধুনিক ন্যানো ফাইবার উৎপাদন কারখানা স্থাপন, চায়নিজ মেডিসিনভিত্তিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং শিল্পখাতের জন্য দক্ষ জনবল তৈরিতে অন্তত ২০টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চাওয়া উচিত।
এছাড়া নতুন কিছু অর্থনৈতিক অঞ্চল চীনা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে। পাশাপাশি বড় অবকাঠামো ও শিল্প প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা এবং প্রয়োজনে স্বল্প সুদে অর্থায়নের বিষয়েও আলোচনা হওয়া দরকার। এ ধরনের উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।
তিনি প্রস্তাব করেন, চীনা সরকারের সহযোগিতায় ‘মেড ইন বাংলাদেশ’ নামে অন্তত ৩০টি স্থায়ী বিক্রয়কেন্দ্র বা আউটলেট প্রতিষ্ঠা করা হোক। সেখানে শুধু পোশাক নয়, চামড়াজাত পণ্য, পাটপণ্য, কৃষিপণ্য, সিরামিক, হালকা প্রকৌশল পণ্যসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য বিক্রি করা যাবে।
যদি এ উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ অতিরিক্ত প্রায় তিন বিলিয়ন ডলারের পণ্য চীনে রপ্তানি করতে সক্ষম হবে বলে আমি বিশ^াস করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)