চীনা কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা, তুঙ্গে উত্তেজনা
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুঙ্গে পৌঁছেছে চীন ও কানাডার মধ্যে চলা স্নায়ু যুদ্ধ। এক চীনবিরোধী কানাডীয় আইনপ্রণেতাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে টরেন্টোতে নিযুক্ত এক চীনা কূটনীতিকের বিরুদ্ধে। এরপরই চীনা কূটনীতিক ঝাও ওয়েইকে বহিষ্কার করেছে কানাডা সরকার। বিষয়টি নিয়ে আবারও তুঙ্গে উঠেছে চীন-কানাডা উত্তেজনা। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে জানানো হয়, ঝাও ওয়েই কানাডীয় আইনপ্রণেতা মাইকেল চংকে সম্প্রতি হুমকি দিয়েছে বলে অভিযোগ তুলেছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সোমবার এক বিবৃতিতে জানায়, কানাডীয় আইনপ্রণেতা চীনে উইঘুরে সংখ্যাঘরিষ্ঠ মুসলিম সম্প্রদায় নিয়ে মন্তব্য ইস্যুতে চীনা কূটনীতিক ঝাও ওয়েইকে বহিষ্কার করা হয়েছে। এদিকে নিজেদের কূটনীতিক বহিষ্কারে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে অটোয়ার চীনা দূতাবাস। ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে দূতাবাসের এক মুখপাত্র বলেছে, চীন কঠোরভাবে পাল্টা ব্যবস্থা নেবে। তবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জোলি বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরণের হস্তক্ষেপ বরদাস্ত করবে না কানাডা।
চীন এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো আগ্রহই চীনের নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)