চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চার দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি-এর নেতারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।
ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি শেষে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ শেষে তদন্ত কমিটি চিকিৎসকদের জানায়, ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবির অধিকাংশই তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে জানান, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িতদের চিহ্নিত করে নাম পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। যা সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইন্টার্ন চিকিৎসকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
এর আগে গত বুধবার (৮ এপ্রিল) হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসা কয়েকজন কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা বিশ^বিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই রাতেই বৈঠক শেষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)