৯২৯২
চা দোকানে এক মাসের বিদ্যুৎ বিল এলো তিন লাখ টাকা!
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের ফকিরহাটে এক চা দোকানির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ এক হাজার ৭৪৬ টাকা| বিল হাতে পাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন অপূর্ব নামের ওই দোকানি| উপজেলার লখপুর বাজারে দোকান রয়েছে তার| এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে|
জানা যায়, বাবা মারা যাওয়ার পর বাবার দোকানটি এখন পরিচালনা করে ছেলে অপূর্ব| দোকানে দুইটি বাল্ব, একটি ফ্যান ও একটি ফ্রিজ রয়েছে| সামান্য আয়ের চায়ের দোকানে এত বেশি বিল আসায় হতবাক অপূর্ব ও তার পরিবার|
শুধু অপূর্ব নয়, লখপুর এলাকার অনেক গ্রাহকের নামে এমন ভূতুড়ে বিল আসছে বলে জানা গেছে| এক মাসের বিলের সঙ্গে অন্য মাসের বিলের কোনো মিল নেই| হঠাৎ দ্বিগুণ বা তিনগুণ বিল পেয়ে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা| মিটার না দেখে বিল করা এবং পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বহীনতায় এমন ভোগান্তি ও অতিরিক্ত অর্থ গুণতে হয় বলে জানান গ্রাহকরা|
চা দোকানি অপূর্ব বলেন, নিয়মিত ২৫০ টাকা থেকে ৫০০ টাকা বিল আসতো| এর আগের মাসেও অতিরিক্ত বিল এসেছে ১ হাজার ৮৭৬ টাকা|
ফকিরহাট জোনাল অফিসে গেলে অতিরিক্ত বিল কমিয়ে ৩১৬ টাকা করে দেওয়া হয়| এ মাসে যখন বিল হাতে পাই দেখি বিল ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা| এরপর পরিবারের সবাই হতবাক হয়ে পড়ি| বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ অফিসের লোকজন এসে বিলটি নিয়ে যায়| বারবার ভুলের জন্য আমরা ভোগান্তিতে পড়ছি| ভবিষ্যতে এ ধরণের ভুল যাতে না হয় সে দাবি জানান তিনি|
বাগেরহাটে ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ বলেছে, বিলিং সহকারীর ভুলে এমন ভূতুড়ে বিল হয়েছে| বিলিং সহকারীকে শোকজ করা হয়েছে| বিল সংশোধন করে ৩১০ টাকার একটি বিল দোকানিকে দেওয়া হয়েছে|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)