চালুর পরদিনই ঢাকা-কক্সবাজার রেললাইনে নাট-বল্টু খুলল কে
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামত করে। এ কারণে কক্সবাজার থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়তে হয় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন। এই রুটে ট্রেন চালুর পরদিনই এমন ঘটনাকে চুরি হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৭টার দিকে রেললাইনে এই ত্রুটি খবর পান বলে কক্সবাজার রেল স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানিয়েছেন।
স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের বিটের নাট-বল্টু দুর্বৃত্তরা খুলে ফেলার সুযোগ পাই। পরে আমি রেল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
তিনি জানান, শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর বেলা ১টায় কক্সবাজার থেকে ট্রেন ছেড়ে যায়। শিডিউল অনুযায়ী সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়ার কথা ছিল। তবে এই ঘটনা চুরি না কি অন্য কোনো কারণ আছে, তা নিয়ে সন্দেহ রয়েছে স্টেশন মাস্টারের।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওসি আবু তাহের বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি।’
ঘটনাটি চুরি না কি, অন্য কোনো উদ্দেশ্যে সংঘঠিত- এ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি কারা, কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত, তাদের শনাক্ত করে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।