চামড়ার বাজারে ধস: বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এবারও চামড়ার বাজারে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। সরকারনির্ধারিত মূল্যের চেয়েও অনেক কম দামে চামড়া বিক্রি করতে না পেরে দেশের বিভিন্ন স্থানে মৌসুমি ব্যবসায়ীরা হতাশ। কোথাও কোথাও দেখা গেছে অবিক্রীত চামড়া ফেলে দেওয়া হয়েছে রাস্তায়, যা পরে জনদুর্ভোগের সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে মৌসুমি ব্যবসায়ীদের সুরক্ষা, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। অন্যথায় প্রতি বছরই চামড়ার বাজারে এই অস্থিরতা দেখা দেবে, যার ফলে দেশের চামড়াশিল্প ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।
সরকার নির্ধারিত অর্ধেক মূল্যেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি। বরং ঢাকার বাইরে অনেক এলাকায় গরুর চামড়া ২০-২৫ টাকায় এবং খাসির চামড়া ৫-৭ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন বিক্রেতারা।
পোস্তার এক মৌসুমি ব্যবসায়ী বলেন, ‘আমরা স্থানীয় হাট থেকে ধারদেনা করে চামড়া কিনেছি। আশা করেছিলাম অন্তত সরকার নির্ধারিত দামের কাছাকাছি দাম পাব। কিন্তু ব্যাপারিরা বেশি একটা আসেননি। যারা এসেছেন, তারা জোর করে নামমাত্র দামে নিয়েছেন। বাধ্য হয়ে অনেক চামড়া ফেলে দিতে হয়েছে। ’ তিনি আরও বলেন, রাজধানীর পোস্তায় ছোট ও মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হয়েছে ২০০ থেকে ৪০০ টাকায়। ছিদ্র থাকলে তার দর নেমে এসেছে ৫০-১০০ টাকায়। আর বড় গরুর চামড়া ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়েছে। তবে পোস্তার ক্রেতারা ‘বড় গরুর চামড়া ৪০০ থেকে ৬৫০ টাকা আর ছোট গরুর চামড়া ২০০ টাকা, মাঝারি গরুর চামড়া ৩৫০-৪০০ টাকা দরে কেনার দাবি করেছেন। ’
চামড়া শিল্পসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক চাহিদা হ্রাস, কাঁচা চামড়া সংরক্ষণের অভাব, চামড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পে সংকটের কারণে প্রতি বছরই ঈদের সময় এ সংকট দেখা দেয়। এ বছর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেন, আমরা সরকারের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। কিন্তু বাস্তবায়নে ঘাটতি থাকায় এ সংকট দূর করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় হিমাগার ও সংরক্ষণব্যবস্থা না থাকলে এমন সমস্যা চলতেই থাকবে।
সরকার ঘোষিত দরেই লবণযুক্ত চামড়া লেনদেন হচ্ছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ‘আমাদের সমস্ত জেলা প্রশাসক মাঠ প্রশাসনের সঙ্গে এবং আমরা জাতীয় পর্যায়ে একটা কন্ট্রোল রুম করেছি; যেখানে আমাদের ২৪ ঘণ্টা এই চামড়ার মনিটরিংয়ের কাজ করছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি, যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে তা লবণ দেওয়া; সেটা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। ’
বাংলাদেশে কুরবানির সময় প্রায় ১ কোটি চামড়া সংগ্রহ করা হয়। ২০২৪ সালে চামড়ার বাজার মূল্য ছিল প্রায় দেড় হাজার কোটি টাকা। তবে অপচয় এবং সঠিক সংরক্ষণের অভাবে ২০ থেকে ৩০ শতাংশ চামড়ার মূল্য কমে যায়। বাংলাদেশ চামড়া রপ্তানি করে প্রায় ১০০ কোটি ডলার আয় করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












