চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। ২০০৯ সালের পিলখানা হত্যাকা-ে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, পূর্ণ ক্ষতিপূরণ এবং কারাবন্দী সদস্যদের মুক্তির দাবিতে এই মানববন্ধন করে সংগিঠনটি।
দাবি পূরণ না হলে আগামী ১ জুলাই সারা দেশের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল জুমুয়াবার শাহবাগ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
কর্মসূচি থেকে সংগঠনের নেতারা পিলখানা হত্যাকা-ের ঘটনার সুষ্ঠু বিচার ও নিরপরাধ সদস্যদের মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের মুখপাত্র সাইদ আহমদ খান লিখিত বক্তব্যে বলেন, পিলখানার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে সারা দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত অসংখ্য নিরপরাধ বিডিআর সদস্যকে গণহারে গ্রেফতার ও চাকরিচ্যুত করা হয়েছে। সাজানো তদন্ত ও মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে অনেক সদস্য দীর্ঘ ১৭ বছর ধরে কারাভোগ করছেন।
তিনি আরও বলেন, অনেক পরিবার কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ হারিয়েছে। চিকিৎসার অভাবে বহু সদস্য মারা গেছেন। আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার ও পুনর্বাসন চাই।
মানববন্ধনে দুই দফা দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। সেগুলো হলো-চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং মিথ্যা মামলায় দ-িত নিরপরাধ সদস্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া।
মানবন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানার ভেতরে ও বাইরে হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা অবিলম্বে চাকরি ফেরত চাই, নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)