চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সরকার যখন সারা দেশে কোটি কোটি টাকা ব্যয়ে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে, ঠিক তখনই মৌলভীবাজারের কমলগঞ্জে 'উচ্ছেদের' নামে ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কেটে ফেলার খবর পাওয়া গেছে। উপজেলার রাজকান্দি বন রেঞ্জের অধীনস্থ আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খোদ বন বিভাগের এমন অভিযানে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারটির দাবি, দীর্ঘ ৮ বছর ধরে বন বিভাগের কর্মকর্তাদের নিয়মিত মাসোহারা (চাঁদা) দিয়ে তারা এই বাগানটি টিকিয়ে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি আর্থিক সংকটের কারণে দাবি করা কিস্তির টাকা দিতে না পারায় প্রতিহিংসামূলকভাবে তাদের আবাদ করা ১২০০টি কমলা গাছের পাশাপাশি পেঁপে ও কদু বাগান কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে পানি সেচের একমাত্র মেশিনটিও।
কান্নাজড়িত কণ্ঠে বাগানের মালিক সালমা বেগম জানান, ৮ বছর ধরে বিভিন্ন এনজিও থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা চড়া সুদে ঋণ নিয়ে এই বাগান গড়ে তুলেছিলেন তারা। বনের প্রায় ১০ কিয়ার (কানি) জমিতে গড়ে তোলা এই বাগান থেকে আর মাত্র তিন মাস পর প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকার ফল বিক্রি করার কথা ছিল।
সর্বস্ব হারিয়ে একপর্যায়ে বাগান মালিক সালমা বেগম বলেন, ভেবেছিলাম এবার ফল বিক্রি করে ঋণের বোঝা শোধ করব। অথচ বন বিভাগ আমাদের সব শেষ করে দিল। বাগান না কেটে যদি আমাদের ঘরে তালা দিয়ে পুড়িয়ে মারত, তাহলেও এত কষ্ট হতো না! এখন মরা ছাড়া আমাদের আর কোনো পথ নেই! এই ঋণের বোঝা নিয়ে আমরা কোথায় যাব?
স্থানীয়দের মতে, এই অভিযানের পেছনে বন বিভাগের কর্মকর্তাদের ব্যক্তিগত প্রতিহিংসা রয়েছে। কিছুদিন আগে বন বিভাগের 'লিজ বাণিজ্য' ও মাসোহারা নেয়ার সংবাদ প্রচারে এই ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের তথ্য দিয়েছিল। সেখান থেকেই তাদের ওপর ক্ষোভের সূত্রপাত।
তাছাড়া, বনের জমিতে টাকার বিনিময়ে অলিখিতভাবে অন্যদের পান ও জুম চাষ করতে দেওয়া হলেও, সেখানে কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি। আবাদ করার শুরুতে বাধা না দিয়ে দীর্ঘ ৮ বছর গাছ বড় হতে দেওয়া এবং ফল ধরার মুখে তা কেটে ফেলার পেছনে বন বিভাগের দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ূয়া দাবি করেছে, সংরক্ষিত বনের ভেতরে যেকোনো ধরনের জবরদখল সম্পূর্ণ বেআইনি। এটি ৮ বছর বা ১০ বছরের জবরদখল হলেও তা অবৈধ। বনের জমি অবমুক্ত করতে আমাদের উচ্ছেদ তৎপরতা সর্বদা চলমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)