চট্টগ্রাম বন্দর: আধুনিক যন্ত্রপাতিতে জাহাজের ওয়েটিং টাইম কমবে ১২ ঘণ্টা
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে জাহাজের ওয়েটিং টাইম ৬০ ঘণ্টা। এই ওয়েটিং টাইম কমিয়ে ৪৮ ঘণ্টায় আনতে প্রকল্পের আওতায় কেনা হচ্ছে এগারোশ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি।
‘চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসে প্রকল্পটি যখন অনুমোদন পায় তখন ব্যয় ধরা হয়েছিল ৯১৪ কোটি ৩৭ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। নতুন করে চলমান প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানো হয়েছে। এখন মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৩৫ কোটি ৪১ লাখ টাকা এবং মেয়াদ ৩০ জুন ২০২৫ সাল। সংশোধিত এ প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) প্রকল্পটি বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের আওতায় এরই মধ্যে ৪৭ শতাংশ যন্ত্রপাতি বন্দরে চলে এসেছে। প্রকল্পটি শতভাগ বাস্তবায়ন করতে আরও সময় ও ব্যয় প্রস্তাব করেছে চবক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ও প্রকল্প পরিচালক কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরে যাতে জাহাজের ওয়েটিং টাইম কমে সে টার্গেট নিয়ে কাজ করছি। যন্ত্রপাতি কেনা হলেই প্রকল্পের সুফল মিলবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)