ঘূর্ণিঝড় দানার: কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা, ২০০ ট্রেনের যাত্রা বাতিল
, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় দানা। পূর্ব সতর্কতার অংশ হিসেবে কলকাতার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সন্ধ্যা ৬টা থেকে ১৫ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বন্ধ হয়েছে বিপুলসংখ্যক স্কুল; উপকূল থেকে প্রায় ১২ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাঁচাতে সরিয়ে নেওয়া হচ্ছে ১০ লাখের বেশি মানুষকে।
ভারতের রেলওয়ের দক্ষিণ-পূর্বাঞ্চল অন্তত ১৭০টি যাত্রীবাহী ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে। গত বুধবার থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সময়সীমার মধ্যে এসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছে, আরও বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হতে পারে।
ঘূর্ণিঝড় ডানার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা ১৫ ঘণ্টার জন্য স্থগিত করা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
এর আগে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে যে, রাজ্যের বেশ কয়েকটি অংশে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)